নিজস্ব প্রতিবেদক | নরসিংদীনরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।সোমবার (২৩ মার্চ) দুপুরে অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম।তিনি জানান, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের নির্বিঘ্নে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং দালালদের দৌরাত্ম্য বন্ধে র্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে র্যাব ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল নরসিংদী জেলা সদর হাসপাতালে অভিযান চালায়।অভিযানকালে হাসপাতালে সক্রিয় চিহ্নিত ১৩ জন দালালকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে অর্থদণ্ড ও বিভিন্ন মেয়াদের কারাদণ্ড প্রদান করা হয়।র্যাব জানিয়েছে, সরকারি হাসপাতালে দালালদের মাধ্যমে রোগীদের হয়রানি ও প্রতারণা রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত