
নিজস্ব প্রতিবেদক | ঠাকুরগাঁওদেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ সংকটের প্রভাব পড়েছে উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়েও। অধিকাংশ ফিলিং স্টেশনে তেল না থাকায় ভোক্তাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। কোথাও সীমিত পরিমাণে তেল পাওয়া গেলেও ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের।এমন পরিস্থিতির মধ্যেই ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী এক উপহার। অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন, যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল।অতিথিদের অনেকেই এই উপহারকে সময়োপযোগী ও বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন।অনুষ্ঠানে উপস্থিত হাসান রায়হান নামের এক অতিথি বলেন, বর্তমান সময়ে জ্বালানি তেলই সবচেয়ে প্রয়োজনীয় ও মূল্যবান পণ্যের একটি। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী।আরেক অতিথি জামাল বলেন, বিষয়টি যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতিরও একটি প্রতিফলন।স্থানীয়দের মতে, এই ব্যতিক্রমী উপহারটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে এবং অনেকের কাছেই এটি সময়ের বাস্তবতার একটি প্রতীকী চিত্র হয়ে উঠেছে।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত