প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৬, ২০২৬, ১১:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৬, ৫:৫২ পি.এম
এক বছর পর মুক্তি পেলেন ফিলিস্তিনি শিক্ষার্থী, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে নতুন বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক
গাজা
যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার জেরে আটক হওয়া এক ফিলিস্তিনি শিক্ষার্থী প্রায় এক বছর পর মুক্তি পেয়েছেন। যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন হেফাজত কেন্দ্র থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে তার আইনজীবীরা জানিয়েছেন।মুক্তিপ্রাপ্ত ওই শিক্ষার্থীর নাম লেকা করদিয়া। তিনি যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তাকে টেক্সাস অঙ্গরাজ্যের একটি অভিবাসন হেফাজত কেন্দ্রে রাখা হয়েছিল।জানা গেছে, ২০২৪ সালের এপ্রিলে নিউইয়র্ক সিটিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভ চলাকালে আটক হওয়া শতাধিক বিক্ষোভকারীর মধ্যে তিনি ছিলেন। প্রথমে তাকে ছেড়ে দেওয়া হলেও ২০২৫ সালের মার্চে নিয়মিত ইমিগ্রেশন চেক-ইনের সময় আবার তাকে গ্রেপ্তার করা হয়।যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) দাবি করেছে, তার স্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সংস্থাটির মতে, ২০২২ সালে ক্লাসে অনুপস্থিতির কারণে তার ভিসা বাতিল করা হয়েছিল।এদিকে বিদেশে পাঠানো অর্থ নিয়েও তদন্ত শুরু করে ফেডারেল কর্তৃপক্ষ। তবে করদিয়ার দাবি, তিনি সেই অর্থ পরিবারের সদস্যদের কাছে পাঠিয়েছিলেন এবং এ ঘটনায় তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগও আনা হয়নি।সোমবার (২৩ মার্চ) ডালাসের কাছাকাছি একটি ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হয়ে সাংবাদিকদের তিনি বলেন, “আমি কী বলব বুঝতে পারছি না। আমি মুক্ত—অবশেষে এক বছর পর মুক্তি পেলাম।”সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, এক অভিবাসন বিচারক করদিয়ার বক্তব্যের পক্ষে শক্ত প্রমাণ পেয়েছেন। গত শুক্রবার তার তৃতীয় জামিন শুনানিতে বিচারক সরকারের যুক্তিকে ‘অসৎ’ বলে উল্লেখ করে এক লাখ ডলার জামিনে তাকে মুক্তির নির্দেশ দেন।সূত্র: বিবিসি।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত