
ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার (২৩ মার্চ) জানিয়েছেন, চার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পরও তিনি তেল পাননি। তিনি বিষয়টি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে জানান।নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টে লিখেছেন, “৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পেলাম না।”এদিকে, বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন রোববার (২২ মার্চ) রাতে এক সংবাদবার্তায় জানিয়েছে, জ্বালানি তেলের সংকটের কারণে যে কোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার কারণে দেশে তেলের ঘাটতির বিষয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে অনেক ক্রেতা প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনতে শুরু করলে, সরকার গত ৬ মার্চ থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রিতে সীমা আরোপ করেছে।
মন্তব্য করুন