Odekha Drissho
২২ মার্চ ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুমিল্লা ও দেশের বিভিন্ন দুর্ঘটনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

অনলাইন ডেক্স: কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী ও জামালপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটানো দুঃখজনক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার প্রধানমন্ত্রী কার্যালয় এক বার্তায় জানিয়েছে, কুমিল্লার রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন। একইসঙ্গে সম্প্রতি বগুড়ায় এবং দেশের অন্যান্য স্থানে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্যও তিনি দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের নির্দেশনা দিয়েছেন। তিনি আরও নির্দেশ দিয়েছেন, এই দুর্ঘটনায় দায়ীদের অবহেলার জন্য দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।কুমিল্লা দুর্ঘটনার তদন্তে ইতোমধ্যে তিনটি কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি এবং জেলা প্রশাসন একটি কমিটি গঠন করেছে। প্রতিটি কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে অবহেলার জন্য ইতোমধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে আরও পদক্ষেপ গ্রহণ করা হবে।প্রধানমন্ত্রী তারেক রহমান বিবৃতিতে বলেন, “পবিত্র ঈদ উদযাপনের আনন্দঘন মুহূর্তে এসব দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। প্রতিটি জীবন অমূল্য, প্রতিটি মৃত্যু অপূরণীয় ক্ষতি। মহান আল্লাহর দরবারে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং হতাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।”তিনি আরও বলেন, জনগণের যাতায়াত নির্বিঘ্ন ও জননিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। রেলক্রসিং ব্যবস্থাপনা, সেতু ও পরিবহন নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দুর্বলতা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০