

অনলাইন ডেস্ক: স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহমানের আদালতে এই আবেদন করা হয়।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মোকাররম হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুদকের একাধিক মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে। ২১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য করেছেন আদালত।
এতে ঋণ জালিয়াতির অভিযোগে (২০ কোটি টাকা) চলতি বছরের ১৭ এপ্রিল সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা হয়। পাশাপাশি তাদের (সাইফুজ্জামান ও রুকমিলা) নামে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে ৯টি সম্পত্তিসহ অন্যান্য দেশে স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাছাড়া গত ৫ মার্চ তাদের নামে থাকা ৩৯টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দেন আদালত। এ সব হিসেবে ৫ কোটি ২৬ লাখ টাকার বেশি জমা আছে। একইসঙ্গে তাদের নামে থাকা ১০২ কোটি টাকার শেয়ার ও ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশও দেওয়া হয়েছে।
২০২৪ সালের ৭ অক্টোবর আদালত এই দম্পতির দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি হয়।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত