

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন ভূমি অফিসে দালালি ও প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধরে হয়রানি করছে কামরুজ্জামান হিমু নামের এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, তার নিয়োজিত লোকজন প্রতিটি ভূমি অফিসেই সক্রিয়ভাবে কাজ করছে এবং তাদের সহযোগিতায় হিমু প্রতারণার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
অভিযোগে জানা যায়, হিমু নিজেকে প্রায়ই ভূমি মন্ত্রণালয় কিংবা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আত্মীয় পরিচয় তুলে ধরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভয়-ভীতি প্রদর্শন করে। ভুয়া নামজারি করে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে থাকে। এমনকি, কর্মকর্তারা তার দাবিতে রাজি না হলে তাদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানোর হুমকি দেয়।
সম্প্রতি মতিঝিল সার্কেল এলাকার বাসাবোতে বসবাসকারী প্রতিবন্ধী ভিক্ষুক ঝরনার জমি সংক্রান্ত ঘটনায় হিমুর বিরুদ্ধে সরাসরি প্রতারণার অভিযোগ ওঠে। ঝরনার বাবার থেকে পাওয়া প্রায় ৬০ অযুতাংশ জমি তার নামে নামজারি করে দেওয়ার আশ্বাস দিয়ে হিমু তার কাছ থেকে ৪০ হাজার টাকা নেয়। কিন্তু টাকা নেওয়ার পর থেকে একের পর এক আশ্বাস দিলেও আজ পর্যন্ত নামজারি সম্পন্ন করেনি। ফলে প্রতারিত হচ্ছে প্রতিবন্ধী ঝরনা।
ভূমি অফিস সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, হিমুর প্রতারণার বিষয়টি বিভিন্ন সার্কেলে পরিচিত হলেও তার প্রভাবশালী পরিচয় ও ভয়ভীতির কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।
ভুক্তভোগী ও সচেতন মহল দ্রুত এ প্রতারক চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত