Odekha News
২৫ জুলাই ২০২৫, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : নাহিদ

মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : নাহিদ

মুজিববাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : নাহিদ

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদ এখনো নানাভাবে কাজ করার চেষ্টা করছে। মানুষ মুজিববাদের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে সুনামগঞ্জে পদযাত্রা শেষে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে তিনি এসব কথা বলেন।

নাহিদ বলেন, সুনামগঞ্জ মরমী সাধক আউল বাউলের। এখানে জন্ম নিয়েছেন দেওয়ান হাছন রাজা, শাহ আব্দুল করিমসহ অনেক গুণীজন। এ এলাকার মানুষ সংগ্রামী। তারা হাওরের সঙ্গে সংগ্রাম করে জীবন জীবিকা নির্বাহ করে। গত জুলাই গণঅভ্যুত্থানে সেই সংগ্রামী জীবনের পরিচয় দিয়েছেন সুনামগঞ্জের তিন বীর সৈনিক সোহাগ মিয়া, আয়াত উল্লাহ ও হৃদয় শহীদ হয়েছেন। তারা প্রমাণ করেছেন- সুনামগঞ্জের মানুষ দেশের প্রয়োজনে সব করতে পারে।

তিনি বলেন, আজ আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের দাঁড়ানোর কথা ছিল না। কিন্তু ইতিহাস এবং সময় আমাদের আপনাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। কোটাসংস্কার আন্দোলন থেকে এই ছাত্র তরুণরা একদফা দাবির মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলন গড়ে তুলেছিল। আপনারা আমাদের ওপর আস্থা রেখেছিলেন, আপনারা ৫ আগস্ট ঢাকা শহরে গিয়েছিলেন মার্চ করতে। আপনারা গণবভন ঘেরাও করেছেন, আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন। আমরা মনে করি এই বিজয়ে এই ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রকৃত বিজয় দাবিদার হচ্ছেন আপনারা সাধারণ জনগণ।

তিনি আরও বলেন, শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের দিয়ে গেছেন। আমরা আপনাদের কথা দিচ্ছি- আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমার ফিটসেনবিহীন রাষ্ট্র রেখে যেতে পারি না। আপনাদের সন্তানরা এ দেশের জন্য জীবন দিয়েছে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর রাষ্ট্র রেখে যেতে চাই।

নাহিদ বলেন, মুজিববাদ মানেই ফ্যাসিবাদ। মুজিববাদ হচ্ছে বিভাজনের রাজনীতি। মুজিববাদ হচ্ছে খুন, ধর্ষণ আর মানবাধিকার হরনের রাজনীতি। মুজিববাদ হচ্ছে, গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের রাজনীতি। মুজিববাদ মানেই দেশের মানুষের টাকা লুট করে পাচারের রাজনীতি। লুটেরাদের রাজীনীতি হচ্ছে মুজিববাদের রাজনীতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০