Odekha News
২৫ জুলাই ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে দরদ কেন : অন্তর্বর্তী সরকারকে জমিয়ত

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে দরদ কেন : অন্তর্বর্তী সরকারকে জমিয়ত

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় নিয়ে দরদ কেন : অন্তর্বর্তী সরকারকে জমিয়ত

অনলাইন ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কোনো চুক্তি আমরা মানতে পারি না। দেশের জনগণ এ রকম চুক্তি করার কোনো ম্যান্ডেট অন্তর্বর্তী সরকারকে দেয়নি। আমাদের পূর্বপুরুষরা যেভাবে ব্রিটিশকে তাড়িয়েছিল, আমরাও সেভাবেই পশ্চিমা আধিপত্যবাদকে রুখে দিব ইনশাআল্লাহ।

শুক্রবার (২৫ জুলাই) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে দলের পক্ষ থেকে আয়োজিত গণমিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে মাওলানা ইউসুফী এ সব কথা বলেন।

বিক্ষোভ সমাবেশে জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশনের ইতিহাস পক্ষপাতিত্বের ইতিহাস। কলম্বিয়ায় তাদের এই অফিস নিয়ে অনেক অভিযোগ ও বিতর্ক রয়েছে। গাজায় গণহত্যা বন্ধে এই অফিসের কার্যকর কোনো ভূমিকা নেই। ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর যুগের পর যুগ ধরে সীমাহীন বর্বরতা চলছে অথচ সেখানে তাদের এই অফিস নেই। বাংলাদেশে এই কার্যালয় স্থাপন করার এত দরদ উথলে পড়ল কেন?

তিনি আরও বলেন, সমকামিতা ও ট্রান্সজেন্ডারসহ বিতর্কিত বিষয়গুলোকে তারা মানবাধিকার হিসেবেই দেখি। অন্তর্বর্তী সরকার পশ্চিমা মডেলের মানবাধিকার প্রতিষ্ঠা করতেই দেশবিরোধী এই চুক্তি সই করেছে।

তিনি আগামী ৭ আগস্ট জেলায় জেলায় জেলা প্রশাসক বরাবর দলের পক্ষ থেকে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন চুক্তির প্রতিবাদে স্মারকলিপি প্রদান করার কর্মসূচি ঘোষণা করেন।

সহকারী মহাসচিব মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী, মতিউর রহমান গাজিপুরী, কেন্দ্রীয় নেতা মুফতি নাসিরুদ্দিন খান, মুফতি ইমরানুল বারী সিরাজী, মুফতি জাবের কাসেমী, এখলাসুর রহমান রিয়াদ, যুব জমিয়তের চৌধুরী নাসীর আহমদ ও ছাত্র জমিয়তের মাওলানা রিদওয়ান মাজহারী প্রমুখ। উপস্থিত ছিলেন মাওলানা হেদায়তুল ইসলাম, মাওলানা আখতারুজ্জামান, মুফতি মাহবুবুল আলম, মাওলানা হুজাইফা ওমর, নূর হোসাইন সবুজ, কাউসার আহমাদ ও এনামুল হাসান নাইম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০