Odekha News
২৪ জুলাই ২০২৫, ৫:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কীভাবে ডাকে সরকার : নুর

এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কীভাবে ডাকে সরকার : নুর

এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কীভাবে ডাকে সরকার : নুর

অনলাইন ডেস্ক: ‌‘এনসিপির নিবন্ধনই নেই, বড় দল হিসেবে কীভাবে ডাকে সরকার’, এই প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল, এখনো রাজনৈতিক মাঠে তাদের একটা শক্ত অবস্থান আছে। বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে সরকার আলাপ করতেই পারে, খুব স্বাভাবিক। কিন্তু চারটা দলকে কোন ক্রাইটেরিয়ায় বড় দল হিসেবে সিলেক্ট করল সরকার? গতকাল রাতে বৈঠকে ডাকা চারটি দলের মধ্যে তো একটি দলের নিবন্ধন নেই। সদ্য গঠিত হয়েছে। এই অভিযোগটা আজকে ১৩ দলীয় বৈঠকের সব দলের নেতৃবৃন্দই উত্থাপন করেছেন।

আজ বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, বৈঠকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, অন্তবর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে ও ভূমিকায় দেখা যাচ্ছে যে সরকার এনসিপির প্রতি একটু পক্ষপাতদুষ্ট ভূমিকা পালন করছে। এ রকম একটা গণঅভ্যুত্থানের পরে বিপুল জনপ্রিয় ও জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায় তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন সরে যাবে। এর ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে কি না? সেটা আজকের বৈঠকে আমরা সরকারকে মনে করিয়ে দিয়েছি।

নুর বলেন, গত ১১ মাসে আমরা কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলন ও এনসিপি ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠনের ছাত্র নেতৃবৃন্দকে নিয়ে বসতে দেখিনি, ডাকেনি। বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের শীর্ষ নেতাদেরকে নিয়ে একটা মতবিনিময় সভার প্রস্তাব রেখেছি। সামগ্রিক প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা এ বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, সংস্কার কমিশন বা সরকার যেন বৃহত্তর জনআকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক দলের প্রতি বায়াস্ট হয়ে বা চাপে পড়ে এ ধরনের সিদ্ধান্তে না পৌঁছায় সেটি আজকের বৈঠকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০