Odekha News
২৪ জুলাই ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী মাহাতাব উদ্দিন ভুইয়া (১৩) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আইসিইউতে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, মাহাতাবের শরীরের ৮৫ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে বার্ন ইনস্টিটিউটে এখন পর্যন্ত ১২ জনের মৃত্যু হলো।

এদিকে মাহাতাবের মামা আঞ্জুম সিফাত জানান, মাহাতাব মাইলস্টোন স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বনকুট গ্রামে। বাবার নাম মিনহাজ ভুইয়া। বর্তমানে উত্তরা ১৩ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডের বাসায় থাকতেন। এক ভাই ও এক বোনের মধ্যে মাহাতাব ছিল ছোট।

তিনি আরও জানান, ঘটনার দিন সকালে মাহাতাবের মা লিপি বেগম ছেলেকে স্কুলে দিয়ে যায়। এরপর দুপুড়ে বড় বোন নাবিলার কাছে একটি ফোন আসে, জানানো হয় স্কুলে বিমান দুর্ঘটনা ঘটেছে। পরে বার্ন ইনস্টিটিউটে এসে মাহাতাবকে দগ্ধ অবস্থায় দেখতে পায়।

এর আগে গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩৩ জন নিহত হয়েছেন। আর আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০