Odekha News
২১ জুলাই ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার রেলস্টেশনে মাদক রোধে র‌্যাবের অভিযান, সহায়তায় ডগ স্কোয়াড

কক্সবাজার রেলস্টেশনে মাদক রোধে র‌্যাবের অভিযান, সহায়তায় ডগ স্কোয়াড

কক্সবাজার রেলস্টেশনে মাদক রোধে র‌্যাবের অভিযান, সহায়তায় ডগ স্কোয়াড

অনলাইন ডেস্ক: কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা রেল চলাচল শুরু হওয়ার পর থেকে মাদক পাচারের ঝুঁকি বাড়ায় কক্সবাজার রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। মাদক রোধে গত ২০ জুলাই সন্ধ্যায় র‌্যাবের একটি বিশেষ টিম ডগ স্কোয়াডের সহায়তায় পুরো স্টেশনজুড়ে তল্লাশি অভিযান চালায়।

র‌্যাব-১৫ জানায়, কক্সবাজার স্টেশনে লাগেজ স্ক্যানার এবং পর্যাপ্ত যাত্রী তল্লাশির ব্যবস্থা না থাকায় মাদক বহনের সম্ভাবনা বাড়ছে। সেই প্রেক্ষিতে স্টেশনের চতুর্দিকে, যাত্রীদের ব্যাগ ও উপস্থিত লোকজনের মধ্যে সন্ধ্যায় অভিযান পরিচালনা করা হয়। ট্রেন আগমনের সময়কে কেন্দ্র করে তল্লাশি আরও জোরদার করা হয়।

অভিযানের সময় স্টেশনের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কড়া নজরদারি চালানো হয়। র‌্যাব জানায়, এই কার্যক্রমের মাধ্যমে শুধু মাদক প্রতিরোধ নয়, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতাও তৈরি করা হয়েছে।

র‌্যাবের আইন ও মিডিয়া শাখার সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক বলেন, “কক্সবাজার রেলওয়ে স্টেশনকে একটি নিরাপদ যাত্রীসেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে র‌্যাব বদ্ধপরিকর। নিয়মিত এবং পরিকল্পিত অভিযান অব্যাহত রেখে আমরা মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখব।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০