Odekha News
২১ জুলাই ২০২৫, ৫:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরান নতুন পারমাণবিক স্থাপনা গড়লে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান নতুন পারমাণবিক স্থাপনা গড়লে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান নতুন পারমাণবিক স্থাপনা গড়লে ফের হামলা, হুঁশিয়ারি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: ইরান নতুন করে পারমাণবিক স্থাপনা নির্মাণের চেষ্টা করলে আবারও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের আগের হামলায় ইরানের পারমাণবিক অবকাঠামোর আর কিছুই অবশিষ্ট নেই, এবং এগুলো পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে জানান, ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান যদি পুনরায় পারমাণবিক স্থাপনা গড়তে চায়, তাহলে তা নতুন জায়গায় করতে হবে— তবে সেগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। এদিকে, ইরানের সেনাবাহিনীর অপারেশন বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাভি বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ক্ষতিগ্রস্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যেই প্রতিস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কে এখন দেশীয়ভাবে তৈরি বাভার-৩৭৩ এবং খোরদাদ-১৫-এর মতো অত্যাধুনিক ব্যবস্থা রয়েছে, যা বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম।

অন্যদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পরমাণু বিষয়ক উপদেষ্টা আলি লারিজানির সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখা এবং ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে রাজনৈতিক সমাধানের উপায় নিয়ে আলোচনা হয়।

এছাড়া, আগামী কয়েকদিনের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি বিষয়ে নতুন করে আলোচনা শুরু করতে যাচ্ছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০