Odekha News
২১ জুলাই ২০২৫, ৫:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট

ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট

ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট

অনলাইন ডেস্ক: ইরানে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশজুড়ে দেখা দিয়েছে পানির সংকট। এ অবস্থায় দেশটির সরকার বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে রাজধানী তেহরানে এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। খবর আল জাজিরার।

ইরানের জাতীয় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে এ সপ্তাহেই সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশের কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রবিবার তেহরানে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি, যা সোমবার আরও বেড়ে ৪১ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে।

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী রবিবার এক্স-এ দেওয়া পোস্টে জানিয়েছেন, তাপপ্রবাহের কারণে তেহরানে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, পানির ঘাটতি ও বিদ্যুৎ চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তীব্র তাপপ্রবাহ ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে ইরানে পানি সংকট এখন গভীর আকার ধারণ করেছে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলের শুষ্ক প্রদেশগুলোতে এই সংকট আরও প্রকট। সংশ্লিষ্টরা বলছেন, পানি ব্যবস্থাপনায় দুর্বলতা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন এর জন্য মূলত দায়ী।

তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান নাগরিকদের পানি সাশ্রয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। একই ধরনের আহ্বান জানানো হয়েছে একাধিক প্রদেশেও।

রাজধানীর পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, টানা কয়েক বছর বৃষ্টিপাত কম হওয়ায় তেহরানে পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে নিচু স্তরে রয়েছে। বাসিন্দাদের অন্তত ২০ শতাংশ পানি ব্যবহার কমাতে অনুরোধ করা হয়েছে।

শনিবার ইরানের রক্ষণশীল পত্রিকা জাভান-এর এক প্রতিবেদনে বলা হয়, সংকট মোকাবিলায় তেহরানের কিছু এলাকায় পানি সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। এতে করে কয়েকটি অঞ্চলে প্রতিদিন ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি বন্ধ থাকছে।

পানি সরবরাহ সীমিত হওয়ায় গতকাল রবিবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি। তিনি আশ্বস্ত করেছেন, যথাযথ ব্যবস্থার মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০