Odekha News
২০ জুলাই ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি’

‘ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি’

‘ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি’

অনলাইন ডেস্ক: ওয়াশিংটনের গোলামি করার জন্য চব্বিশের গণঅভ্যুত্থান হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

তিনি বলেন, ২০২৪ সালে হাজারো শহীদের রক্তের ওপর যে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকারের ষড়যন্ত্রের নতুন পাতা ফাঁদে পা দেওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। ২০২৪ সালে দলীয় গোলামির শিকল ভেঙে খান খান করেছি।

শনিবার (১৯ জুলাই) বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে তিনি এ সব কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘অন্তর্বর্তী সরকার প্রধান ড. ইউনূসকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। যদি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যক্রম পরিচালনা করতে হয় তাহলে এ দেশের জনগণের ম্যান্ডেট নিতে হবে।

এ দেশের নির্বাচিত সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করবে। কিন্তু তিনদিনের অস্থায়ী মেহমান সরকারের জাতির এই নীতি নির্ধারনী সিদ্ধান্ত গ্রহণের কোনো অধিকার নেই।’

এ সময় দেশের উন্নয়নে মনোযোগ দিয়ে ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহবান জানান মামুনুল হক।

গণসমাবেশে আরও উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব মুফতি শারাফত হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, জেলা আমির মুফতি ইব্রাহিম খলিল নোমানী প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০