Odekha News
২০ জুলাই ২০২৫, ৫:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি: ইসলামী আন্দোলন

এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি: ইসলামী আন্দোলন

এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি: ইসলামী আন্দোলন

অনলাইন ডেস্ক: এনসিপির মঞ্চ ভাঙচুরে আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে বিএনপি: ইসলামী আন্দোলন
কক্সবাজারের চকরিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, বিএনপি এ ঘটনায় আওয়ামী ফ্যাসিবাদেরই অনুসরণ করেছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্ণ হওয়ার আগেই বিএনপির নেতাকর্মীদের আচরণ আবারও আওয়ামী ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। রাজনীতিতে মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কখনই গ্রহণযোগ্য হতে পারে না। আজকে সন্ত্রাসী কায়দায় এনসিপির মঞ্চে যে হামলা চালানো হয়েছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাই।’

তিনি বলেন, ‘বিএনপি আজ নিজেদের নেতাদের সমালোচনার ঊর্ধ্বে ভাবছে, যেভাবে আওয়ামী লীগ শেখ মুজিব ও শেখ হাসিনাকে ‘সেক্রেড’ বানিয়েছিল। বিএনপিও এখন দ্বিতীয় সারির নেতা সালাহউদ্দিন আহমদের সমালোচনাকে সহ্য করতে পারছে না। এর ফলে এনসিপির ওপর হামলা চালানো হয়েছে, যা নতুন এক স্বৈরতান্ত্রিক মানসিকতার পরিচয় বহন করে।’

তিনি বলেন, ‘চকরিয়ার সমাবেশে এনসিপি নেতারা কারও নাম উল্লেখ করেননি। বরং তারা সাধারণভাবে চাঁদাবাজ ও দখলবাজদের সমালোচনা করেছিলেন। তবুও বিএনপির পক্ষ থেকে হামলা চালানো হলো। তাহলে কি সালাহউদ্দিন আহমদ এসব চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে জড়িত?’

বিএনপির উদ্দেশে তিনি আহ্বান জানান, ‘অসহিষ্ণু ও আক্রমণাত্মক রাজনীতি থেকে সরে আসুন। জনগণ এখন ইতিবাচক ও শান্তিপূর্ণ রাজনীতি দেখতে চায়। জুলাইয়ের অভ্যুত্থানের পর মানুষ আর সংঘাত চায় না। কর্মীদের সংযত করুন, গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করুন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০