Odekha News
১৯ জুলাই ২০২৫, ৩:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ

দেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ

দেশে নতুন কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে কক্সবাজারে গডফাদার তৈরি হয়েছিল। বাংলাদেশে নতুন করে আর কোনো গডফাদার আবির্ভূত হতে দেওয়া হবে না। মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র দেশের মানুষ মেনে নেবে না।

শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় কক্সবাজার শহরে জুলাই পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত সমাবেশে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেছেন, কে পিআর বুঝে, কে পিআর বুঝে না এজন্য সংস্কার আটকে থাকবে না। দেশের জনগণ সংস্কার বুঝে এবং সংস্কার চায়। গণপরিষদের উচ্চ কক্ষ নির্বাচন পিআর পদ্ধতিতে হতে হবে।

তিনি আরও বলেন, জুলাই-আগস্ট বিপ্লবে ওয়াসিমসহ আপনাদের সন্তানরা রক্ত দিয়েছে। শহীদদের রক্তের সিঁড়ি বেয়ে জুলাই সনদ ও সংস্কার আদায় করে ছাড়ব।

এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, একটি নোবেল পুরস্কারের আশায় শেখ হাসিনা লাখ লাখ রোহিঙ্গাদের কক্সবাজারে আশ্রয় দিয়েছে। কক্সবাজারের মানুষকে বাঁচাতে হলে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের গণতন্ত্র সুসংহত করতে হলে সংস্কারের পরই নির্বাচন দিতে হবে। এজন্য নির্বাচন কমিশন সংস্কার ও পুনর্গঠন করতে হবে। কারণ নিরপেক্ষ রেফারি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে অনুষ্ঠিত এ পদযাত্রা পরবর্তী সমাবেশে সঞ্চালনা করেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাসির উদ্দিন পাটোয়ারী। সমাবেশে বক্তব্য রাখেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব এসএম সুজা, যুগ্ম সদস্য সচিব অনিক রায়, সংগঠক রায়হান কাশেম, সাবরিনা রহিমা প্রিয়া, জিনিয়া শারমিন প্রমুখ।

জনসভা শেষে বিশাল গাড়ির বহর নিয়ে জুলাই পদযাত্রাটি পার্বত্য জেলা বান্দরবানের উদ্দেশ্য যাত্রা করে। পথিমধ্যে ঈদগাও, চকরিয়া, চট্টগ্রামের লোহাগড়া ও সাতকানিয়ার বিভিন্ন পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০