Odekha News
১৯ জুলাই ২০২৫, ৬:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৫

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৫

মিয়ানমারে জান্তা বাহিনীর হামলায় নিহত ৫

অনলাইন ডেস্ক: মিয়ানমারের ম্যাগওয়ে অঞ্চলের ইয়েসাগিও টাউনশিপে সামরিক জান্তার একাধিক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র। নিহতদের মধ্যে একজন সদ্য বিবাহিত প্রতিরোধযোদ্ধা ও তার স্ত্রীও ছিলেন।

গত বৃহস্পতিবার ইয়েসাগিও শহর থেকে প্রায় ১১ মাইল দক্ষিণে মাউক কা লান গ্রামে একটি স্কুলে প্যারামোটর থেকে বোমা নিক্ষেপ করে সেনাবাহিনী। এতে ১৪ বছর বয়সী এক কিশোর নিহত ও আরও দুইজন আহত হয়। আহতদের মধ্যে একজন ১৬ বছরের মেয়ে এবং একজন ২৪ বছর বয়সী যুবক রয়েছে।

প্রতিরোধ দলের একজন মুখপাত্র জানান, ওই সময় গ্রামে কোনো ধরনের লড়াই চলছিল না। ধারণা করা হচ্ছে, সেনাবাহিনী স্কুলটিকে লক্ষ্যবস্তু করেছিল। কারণ তারা সন্দেহ করছিল, স্কুলটি প্রতিরোধ বাহিনীর ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে প্রতিরোধ দল নিশ্চিত করেছে যে স্কুলে কোনো যোদ্ধা অবস্থান করছিল না।

এ ঘটনার দুই দিন আগেও ইয়েসাগিও শহরের দক্ষিণে কান বেইত গ্রামে জান্তা বাহিনীর গোলাবর্ষণে চারজন নিহত হয়। এই হামলায়ও একজন প্রতিরোধ যোদ্ধা ও তার সদ্য বিবাহিত স্ত্রী মারা যান। এছাড়া আরও চারজন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, রাত ১০টা ৩০ মিনিটে দুটি গোলা নিক্ষেপ করা হয়। প্রথম গোলাটি একটি মঠের পাশের বাড়িতে আঘাত হানে এবং দ্বিতীয় গোলাটি বিস্ফোরণের পর আগুন নেভাতে আসা লোকজনকে আঘাত করে।

নিহতদের মধ্যে ছিলেন একজন ৩২ বছর বয়সী নারী শিক্ষক, ১৭ বছর বয়সী কিশোর, ২০ বছর বয়সী প্রতিরোধ যোদ্ধা এবং তার ২৪ বছর বয়সী স্ত্রী।

স্থানীয়রা আরও জানান, শহরের কেন্দ্রে তিনটি জান্তা ব্যাটালিয়নের ঘাঁটি থাকলেও পুরো ইয়েসাগিও টাউনশিপের নিয়ন্ত্রণ মূলত প্রতিরোধ যোদ্ধাদের হাতে। শহরের বাইরে বেশিরভাগ গ্রামেই তারা সক্রিয়।

এছাড়া জুলাইয়ের শুরুতে জান্তার রসদ বহনকারী কনভয়ের ওপর প্রতিরোধ বাহিনী মাইন হামলা চালায় এবং খাদ্য সরঞ্জাম জব্দ করে।

মিয়ানমারে চলমান সংঘর্ষে সাধারণ নাগরিকদের প্রাণহানি এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে।

সূত্র : মিয়ানমার নাউ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০