Odekha News
১৬ জুলাই ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহারের আম

অনলাইন ডেস্ক: সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উপহারের আম। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে তামাবিল জিরো পয়েন্ট দিয়ে ট্রাকে করে ৬০ কার্টনে আমগুলো পাঠানো হয়।

ভারতের আসাম রাজ্যের গৌহাটিস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মি.অ্যামলানজ্যুতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকে করে আনা আম তামাবিল স্থলবন্দরে পৌঁছায়। ৬০টি কার্টনে ৩০০ কেজি আম ছিল। আমগুলো পাঠানোর কাজ করে তামাবিল সিএন্ডএফ এজেন্ট রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল।

আম হস্তান্তরের সময় বাংলাদেশ-ভারতের পোর্ট ও কাস্টমস কর্মকর্তা, ইমিগ্রেশন পুলিশ, তামাবিল প্ল্যান্ট কোয়ারেন্টাইন ও বিজিবি-বিএসএফ সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল স্থলবন্দর সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, তামাবিল স্থলবন্দর দিয়ে প্রধান উপদেষ্টার উপহারের আমগুলো ভারত পৌঁছে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০