Odekha News
১৬ জুলাই ২০২৫, ২:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

‘সংস্কার কমিশনকে বলেছি, ৫ আগস্টের আগে জুলাই সনদ করতে হবে’

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই সনদ প্রণয়নের কার্যক্রম চলছে। তবে অত্যন্ত ধীরগতিতে। আমরা সংস্কার কমিশনকে বলেছিলাম, আগস্টের ৫ তারিখের আগে এটি প্রণয়ন করতে হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদল আয়োজিত ‘গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

সালাউদ্দিন বলেন, জুলাই ঘোষণাপত্রের খসড়া আমরা গত ১২ ফেব্রুয়ারি জমা দিয়েছি। কিন্তু ঐক্যমত্য কমিশন এটি এখনো চূড়ান্ত করতে পারেনি। এ ছাড়াও, গত ৮ আগস্ট থেকে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালনকারী অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধু ৩৬ দিনে হয়নি। গত পনেরো বছরের শোষণ-নির্যাতনের কারণে এ আন্দোলন তরান্বিত হয়েছে। ২০২৪ এর ডামি নির্বাচন হওয়ার পরে আমরা নিশ্চিত হয়ে গিয়েছিলাম স্বৈরাচারের পতন ঘণ্টা বেজে গিয়েছে। তখন কেবল একটি ধাক্কার প্রয়োজন ছিল। জুলাই গণঅভ্যুত্থান ছিল সেই ধাক্কা।

তিনি আরও বলেন, এ দেশে আওয়ামী লীগের জায়গা হবে না। আওয়ামী লীগ নামে রাজনীতি করা যাবে না। তবে আওয়ামী লীগের যারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত নয়, তাদের একটা রিকন্সিলিয়েশন প্রসেসের মাধ্যমে শুধরানোর সুযোগ দিতে হবে। কিন্তু যারা মানবতাবিরোধী অপরাধে জড়িত, তাদের বিচারের প্রশ্নে এক বিন্দুও সুযোগ দেওয়া যাবে না। এ বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

সালাউদ্দিন আহমেদ বলেন, এ রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, ফ্যাসিবাদবিরোধী ঐক্যের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে, বিভিন্ন স্লোগানের মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার চেষ্টা করছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় ও সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি, সাধারণ সম্পাদক মাহাদী হাসান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সালমান সিদ্দিকী, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় শিক্ষা ও গবেষণা সম্পাদক মেঘমল্লার বসু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০