Odekha News
১৬ জুলাই ২০২৫, ৩:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

এনসিপির সাড়া দেখে বাধা সৃষ্টির চেষ্টা চলছে : হান্নান মাসউদ

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, সারা দেশে এনসিপির এত হাজার হাজার মানুষের সাড়া দেখে প্রতিটি জায়গায় কীভাবে বাধা সৃষ্টি করা যায় সে চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় হাতিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

আব্দুল হান্নান মাসউদ বলেন, দীর্ঘদিন ধরে দেশে একটা এস্টাবলিশমেন্ট আছে, তারা চায় দেশ একইভাবে চলবে তাহলে তাদের প্রত্যেকের পকেটে টাকা যাবে। আর আমরা যারা নতুন রাজনীতির কথা বলি আমাদের প্রত্যেকের মানসিকতা হচ্ছে পুরো এ ব্যবস্থা ভেঙে দিয়ে নতুন ব্যবস্থা গড়ে তুলব।

তিনি আরও বলেন, আমাদের এ অভ্যুত্থানে আমরা প্রত্যেকে গুলির সামনে থেকে ফিরে এসেছি। আমাদের প্রত্যেকের চিন্তা হচ্ছে একজন মেম্বার (ইউপি সদস্য) কীভাবে সৎভাবে নির্বাচিত হবে, সৎ মানুষ কীভাবে মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হবে সে পরিস্থিতি আমরা তৈরি করব।

এনসিপির এ নেতা বলেন, আমাদের চিন্তা হচ্ছে ঘুষ ব্যতীত একজন যোগ্য ব্যক্তি কীভাবে নিয়োগ পাবে। তাহলে আপনাদের কাছ থেকে টাকা খেতে পারবে না। মানুষকে ভালো সেবা দেবে। আমরা যে এত পরিবর্তনের কথা বলছি, সারা দেশব্যাপী যারা এতদিন বড় বড় নেতা ছিল, মেম্বার (ইউপি সদস্য) ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল তারা কিন্তু এটা সহ্য করতে পারে না। বড় বড় ব্যবসায়ীরা সহ্য করতে পারে না। আমলারা সহ্য করতে পারে না, পুলিশ অফিসাররা সহ্য করতে পারে না, কেউই সহ্য করতে পারে না সেজন্য সবার শত্রু হই আমরা।

হান্নান মাসউদ বলেন, আমরা একটি রাজনৈতিক দল করেছি। সারা দেশে এত সমর্থন, আমরা যেখানে যাই সেখানে হাজার হাজার মানুষ সাড়া দেয়। আমরা বললাম, আমরা শাপলা দলের প্রতীক হিসেবে চাই। কয়েক দিনে যখন দেখল শাপলা প্রতীকের সাড়া, জোয়ার শুরু হয়েছে, মানুষজন শাপলা নিয়ে এসে এসে আমাদের দিচ্ছে। বলে যে শাপলাকে দলের প্রতীক হিসেবে দেওয়া যাবে না। প্রথমে বলেছে দেওয়া যাবে আপনারা প্রস্তাব করেন। আমরা তাদের সঙ্গে কথা বলে প্রস্তাব দিয়েছি। এখন বলছে, দেওয়া যাবে না।

মাসউদ বলেন, সারা দেশে পরিবর্তন আনব, একই সঙ্গে হাতিয়ায় পরিবর্তন আনব, ইনশাআল্লাহ। আমাদের এ পরিবর্তনের ছোঁয়া সারা দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। এটার জন্য আমরা আপনাদের সঙ্গী হিসেবে চাই।

আলহাজ মাওলানা শামছুল হুদার সভাপতিত্বে উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন- আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম, মাওলানা আবদুল মালেক, এ গণী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামছুত তিব্রিস, মাওলানা ইউসুফ, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০