Odekha News
১৪ জুলাই ২০২৫, ৩:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল

গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল

গাজায় মোট মৃত্যু ৫৮ হাজার ছাড়াল

অনলাইন ডেস্ক: গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) গাজা সিটির একটি বাজার এবং শরণার্থী ক্যাম্পের একটি পানি সংগ্রহ কেন্দ্রে চালানো হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৬ জনে, যার অর্ধেকের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৩৮ হাজার ৫০০ জন।

গাজা সিটির বাজারে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ১৭ জন। নিহতদের মধ্যে আছেন খ্যাতনামা চিকিৎসক আহমেদ কান্দিল। অন্যদিকে, নুসেইরাতে পানি সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের ওপর চালানো হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনী দাবি করেছে, নুসেইরাতের লক্ষ্য ছিল একজন যোদ্ধা, তবে ‘প্রযুক্তিগত ত্রুটির’ কারণে হামলা লক্ষ্যভ্রষ্ট হয়। তবে এ দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গাজায় চলমান ইসরায়েলি অবরোধের কারণে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ডেসালিনেশন প্ল্যান্ট ও পানির শোধনাগারগুলো বন্ধ হয়েছে। বহু বাসিন্দা এখন হাঁটাহাঁটি করে সীমিত পানি সংগ্রহের চেষ্টা করছেন।

জাতিসংঘ শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, জুন মাসে গাজায় ৫ হাজার ৮০০ শিশু অপুষ্টিতে আক্রান্ত, যার মধ্যে ১ হাজার চরম ঝুঁকিতে রয়েছে। রবিবার ৭ মাস বয়সী সালাম নামে একটি শিশু অপুষ্টির কারণে মারা যায়।

জাতিসংঘের আটটি সংস্থা এক যৌথ বিবৃতিতে বলেছে, যদি পর্যাপ্ত পরিমাণে জ্বালানি প্রবেশ করতে না দেওয়া হয়, তাহলে হাসপাতাল, পানি সরবরাহ, অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

গাজার সরকার জানিয়েছে, মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ইসরায়েলি বাহিনী এবং নিরাপত্তা ঠিকাদাররা সচেতনভাবে হামলা চালাচ্ছে। এসব কেন্দ্রে খাবার আনতে গিয়ে মে থেকে এখন পর্যন্ত ৮০৫ জন নিহত ও ৫ হাজার ২৫০ জন আহত হয়েছেন।

এদিকে দোহায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও যুক্তরাষ্ট্র-সমর্থিত ৬০ দিনের প্রস্তাবিত যুদ্ধবিরতি স্থবিরতায় পড়েছে। উভয়পক্ষই পরস্পরকে দোষারোপ করছে।

ফিলিস্তিনি ইসলামিক জিহাদের উপনেতা মুহাম্মদ আল-হিনদি বলেছেন, ইসরায়েল মূল দাবি পাশ কাটিয়ে বন্দিদের নিয়ে আলোচনায় যেতে চায়। আমরা আত্মসমর্পণের মতো কোনো চুক্তি করব না।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপদেষ্টা জনাতান উরিখের বিরুদ্ধে সামরিক গোপন তথ্য একটি জার্মান সংবাদমাধ্যমে ফাঁসের অভিযোগে মামলা হতে পারে বলে জানিয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০