Odekha News
১৩ জুলাই ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় আবাসিক হোটেলে অভিযানে ইয়াবা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

খুলনায় আবাসিক হোটেলে অভিযানে ইয়াবা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

খুলনায় আবাসিক হোটেলে অভিযানে ইয়াবা, অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন মজিদ সরণির হোটেল জেড এন প্যালেস নামক আবাসিক হোটেল থেকে ইয়াবা-বিদেশি অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী ওই হোটেলে যৌথ অভিযান চালিয়ে শনিবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে মো. নাজিম উদ্দিন খান ওরফে বেলাল (৪২) নামের অস্ত্রধারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বেলাল নগরীর সোনাডাঙ্গা মডেল থানাধীন ছোট বয়রাস্থ (পার্ট-১) ১৮৩ নম্বর বয়রা মেইন রোডের বাসিন্দা মৃত কামরুদ্দিন খানের ছেলে। অস্ত্রসহ বেলাল হোটেলে উঠেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালানো হয়।

এসময় গ্রেপ্তার বেলালের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪৭৬ পিস ইয়াবা, ৫ রাউন্ড পিস্তলের গুলি এবং একটি পিস্তল ম্যাগজিন উদ্ধার করে যৌথ বাহিনী।

রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেপ্তার বেলালকে উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা ও গুলিসহ সোনাডাঙ্গা থানায় সোপর্দ করার প্রস্তুতি চলছিল। তবে রাত ১টা ১২ মিনিটে কেএমপির সোনাডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই হাসান বলেন, ‘অভিযানের খবর আমাদেরকে জানানো হয়েছে। তবে এখনো আসামিকে থানায় হস্তান্তর করা হয়নি।

রাত সোয়া ১টায় সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘হোটেল থেকে অভিযানে গ্রেপ্তারকৃত বেলাল এখনো যৌথ বাহিনীর হেফাজতে রয়েছে। মামলা দায়েরের পর তাকে থানায় হস্তান্তর করা হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০