Odekha News
১৩ জুলাই ২০২৫, ৪:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ১১০ ফিলিস্তিনি নিহত, থমকে গেছে যুদ্ধবিরতি আলোচনা

ইসরায়েলি হামলায় ১১০ ফিলিস্তিনি নিহত, থমকে গেছে যুদ্ধবিরতি আলোচনা

ইসরায়েলি হামলায় ১১০ ফিলিস্তিনি নিহত, থমকে গেছে যুদ্ধবিরতি আলোচনা

অনলাইন ডেস্ক: ইসরায়েলি বাহিনীর হামলায় গাজাজুড়ে অন্তত ১১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্রে জানা গেছে। শনিবার দিনভর হামলায় এসব নিহতদের মধ্যে ৩৪ জন ছিলেন দক্ষিণ রাফাহতে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)–এর সামনে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ।

আল জাজিরার খবরে বলা হয়, এই হত্যাকাণ্ডের সময় কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতি থেমে যায় এবং গাজার সম্পূর্ণ জনসংখ্যাকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনা আরো জোরালো হয়।

রাফাহর আল-শাকুশ এলাকায় বেঁচে যাওয়া মানুষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা জিএইচএফ-এর একটি স্থানের সামনে অবস্থানরত মানুষের ওপর সরাসরি গুলি চালায়।

জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো এই স্থানগুলোকে ‘মানব হত্যাকেন্দ্র’ ও ‘মৃত্যুকূপ’ বলে অভিহিত করেছে।
আক্রমণ থেকে বেঁচে যাওয়া সামির শাআত বলেন, সেই জায়গায় রক্তের সাগর ছিল। যারা খাদ্যের ব্যাগ নিতে গিয়েছিল, সেই ব্যাগই আজ তাদের কাফনের কাপড় হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এটি শুধু একটি মৃত্যুকূপ।

তিনি আরো বলেন, একজন শহীদ বন্ধুকে কাঁধে করে নিয়ে হাঁটছিলাম আমি। চারপাশে শুধু লাশ আর লাশ।

আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ বারবাখ নামে এক ফিলিস্তিনি জানান, ইসরায়েলি স্নাইপারদের গুলিতে মানুষজন নিহত হয়েছে।

তিনি বলেন, তারা আমাদের প্রতারণা করে সাহায্য নিতে আসতে বলেছে।

আমরা ব্যাগ নিয়ে গেলে, আমাদের হাঁস-মুরগির মতো গুলি করে মারল। এটা ছিল ঠাণ্ডা মাথার গণহত্যা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০