Odekha News
১২ জুলাই ২০২৫, ৪:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বিএনপি নেতাকে

রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বিএনপি নেতাকে

রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বিএনপি নেতাকে

অনলাইন ডেস্ক: মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক কাজের সময় এক বিএনপি নেতাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী। পরে তাকে রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয়।

শনিবার (১২ জুলাই) বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন মানিকগঞ্জের দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল মামুন।

এর আগে গতকাল শুক্রবার রাত ২টার দিকে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে।

গাছের সঙ্গে বেঁধে রাখা ওই নেতার নাম মো. সিরাজুল ইসলাম মনজেল (৪৫)। তিনি ধামশ্বর ইউনিয়নের বিএনপির দপ্তর সম্পাদক। একই ইউনিয়নের গালা গ্রামের মৃত শিরজন আলীর ছেলে। সিরাজুলের সংসারে ২ জন সন্তান রয়েছে। এছাড়া প্রবাসী স্ত্রী দুই সন্তানের মা।

এলাকাবাসী জানান, উপজেলার ধামশ্বর ইউনিয়নের চরদেশ গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে সিরাজুল ইসলাম মনজেলের অবৈধ সম্পর্ক ছিল। এ বিষয় নিয়ে গ্রামবাসী দীর্ঘদিন কানাঘুষা করছিল। গতরাতে যখন সিরাজুল ইসলাম মনজেলকে গ্রামের কয়েকজন লোক প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করতে দেখেন। তার কিছুক্ষণ পরে অনৈতিক কাজের সময় তাকে হাতেনাতে ধরে ফেলে গ্রামবাসী। পরে তাকে ঘর থেকে বের করে গাছের সঙ্গে বেঁধে রাখে।

এ বিষয়ে ধামশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. ইদ্রিস কালবেলাকে বলেন, এ ঘটনায় দুই পক্ষের পরিবারের সদস্যদের নিয়ে বসেছি। প্রবাসী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আর সংসার করতে চায় না বলে ফোনে জানিয়েছেন। এ ঘটনার পরে প্রবাসীর স্ত্রী ও মো. সিরাজুল ইসলাম মনজেল বিয়ে করতে রাজি। তাদের পরিবারের সদস্যরাও এ বিষয়ে রাজি হয়েছেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এআরএম আল-মামুন কালবেলাকে জানান, এ বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। তবে স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে মীমাংসা করার চেষ্টা করছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। তবে কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০