Odekha News
১১ জুলাই ২০২৫, ২:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

অসুস্থ নারীকে তালাবদ্ধ করে রাখেন বিআরডিবি কর্মকর্তা

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ঋণের টাকা পুরোপুরি পরিশোধ করতে না পারায় মোছা. নুরুন নাহার (৪৭) নামে এক অসুস্থ নারীকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে তালাবদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিআরডিবি কার্যালয়ে এই ঘটনা ঘটে।

নুরুন নাহারের ছোট ছেলে জানান, ‘আমার মা কিছুদিন আগে বিআরডিবি থেকে ঋণ নিয়েছিলেন। আজ ১০ হাজার টাকা নিয়ে আমরা অফিসে যাই। কিন্তু তারা পুরো টাকা ফেরত না দিলে গ্রহণ করবে না বলে জানায়। টাকা কম হওয়ায় আমার অসুস্থ মাকে অফিসের বারান্দায় তালা মেরে আটকে রাখেন মাঠ কর্মকর্তা আবেদা খাতুন।’

ঘটনার সত্যতা স্বীকার করে মাঠ কর্মকর্তা আবেদা খাতুন বলেন, ‘১৪ মাস আগে নুরুন নাহার তিন লাখ টাকা ঋণ নিয়েছিলেন। চার মাস আগে তার ঋণ পরিশোধের মেয়াদ শেষ হয়েছে। টাকা চাইলে তিনি নানা অজুহাত দেন। অফিস কর্তৃপক্ষ আমার বেতন বন্ধ করে দিয়েছে বলে আমি চাপে আছি।’

তালাবদ্ধ অবস্থায় অফিস কক্ষ থেকে অসুস্থ নুরুন নাহার বলেন, ‘আমি টাকা ফেরত দেব বলেছি; কিন্তু তারা এখনই সব টাকা চাইছে। দিতে না পারায় আমাকে আটকে রেখেছে।’

পরে স্থানীয়রা বিষয়টি জানিয়ে পুলিশকে খবর দেন। রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অসুস্থ অবস্থায় নুরুন নাহারকে উদ্ধার করে।

এ বিষয়ে জীবননগর উপজেলা বিআরডিবি কর্মকর্তা জামিল আখতার বলেন, ঘটনার খবর পেয়ে আমি ছুটে এসেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০