Odekha News
১০ জুলাই ২০২৫, ৩:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিয়ে করতে চান সালমান খান

বিয়ে করতে চান সালমান খান

বিয়ে করতে চান সালমান খান

অনলাইন ডেস্ক: বলিউডের ‘এলিজিবল ব্যাচেলর’ সালমান খান একাধিক প্রেমের গুঞ্জনের পরও এখনো সিঙ্গেল। ৫৯ বছর বয়সেও তার জনপ্রিয়তা আকাশছোঁয়া। ভক্তদের মনে বারবারই প্রশ্ন জেগেছে- এই সুপারস্টার কবে বসবেন বিয়ের পিঁড়িতে? এবার সে প্রশ্নেরই যেন ইঙ্গিতপূর্ণ উত্তর মিলল সালমান খানের সাম্প্রতিক একটি পোস্টে।

গত বুধবার, নিজের ভগ্নীপতি তথা প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করেন সালমান। সেখানে তিনি লিখেছেন: “শুভ জন্মদিন অতুল। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা। তোমাকে অনেকটা ভালোবাসা। আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব।”

এই শেষ বাক্যই জল্পনার জন্ম দিয়েছে। অনেকেই ভাবছেন, তাহলে কি এবার নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে চাইছেন ভাইজান? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে নেটপাড়ায়।

তবে এই বক্তব্যের বিপরীতে উঠে আসছে সালমানের আগের এক মন্তব্যও। কপিল শর্মার শো-তে এসে তিনি বলেছিলেন : “এখন সামান্য কারণেই বিয়ে ভেঙে যাচ্ছে। এরপর মোটা অঙ্কের খোরপোষ আর সম্পত্তির ভাগ দিতে হচ্ছে। এতটা পথ পেরিয়ে এসে এসব সামলানো আমার পক্ষে কঠিন।”

এই মতামতের সঙ্গে সাম্প্রতিক পোস্ট কিছুটা বিপরীত সুরের, যা আরও বাড়িয়ে দিয়েছে রহস্য।

বর্তমানে সালমান খান ব্যস্ত তার পরবর্তী সিনেমা ও প্রযোজনার কাজ নিয়ে। যদিও বিয়ের বিষয়টি নিয়ে তিনি সরাসরি কিছু বলেননি, তবে নতুন করে এই পোস্টের পর প্রশ্ন উঠছে- এবার কি তাহলে ভাইজান সত্যিই বিয়ের কথা ভাবছেন?

ভক্তরা আপাতত অপেক্ষায়, হয়তো খুব তাড়াতাড়িই ভাইজানের জীবনে আসতে চলেছে এক নতুন অধ্যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০