Odekha News
৯ জুলাই ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ

অনলাইন ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতি অবৈধ ঘোষণা করে হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, জ্যেষ্ঠতা ও অন্যান্য সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহাল করতে। এ সংক্রান্ত রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বুধবার এ রায় দেন।

তিন বছর আগে ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হয়। অপসারণের কারণ হিসেবে বলা হয়, ‘অব্যাহতভাবে চাকরিবিধি লঙ্ঘন করায়’ কমিশনের ‘ভাবমূর্তি রক্ষার স্বার্থে’ শরীফ উদ্দিনকে নোটিস ছাড়াই অপসারণ করতে কর্তৃপক্ষ বাধ্য হয়েছে।

পরে ওই বছর ১৩ মার্চ শরীফ হাইকোর্টে রিট করেন। কারণ দর্শানো ছাড়া কোনো কর্মীকে চাকরি থেকে অপসারণ সংক্রান্ত দুদক কর্মচারী বিধিমালার ৫৪ (২) বিধির বৈধতা চ্যালেঞ্জ করা হয় রিটে। সেই সঙ্গে চাকরিতে পুনর্বহালের নির্দেশনা চাওয়া হয়।

প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রুল দেন।

দুদকের উপসহকারী পরিচালক পদ থেকে মো. শরীফ উদ্দিনকে অপসারণ কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চাওয়া হয়। সেই সঙ্গে বেতন ও অন্যান্য সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহাল করতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চান হাইকোর্ট। দুদকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। গত মঙ্গলবার (৮ জুলাই) রুলে শুনানি শেষ হলে বুধবার রায় ঘোষণা করেন উচ্চ আদালত।
রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করা হয়েছে রায়ে। রায়ের সময় শরীফ উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
আদালতে শরীফ উদ্দিনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. সালাহ উদ্দীন দোলন, সঙ্গে ছিলেন আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক। দুদকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আসিফ হাসান।

রায়ের পর জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন সাংবাদিকদের বলেন, ‘শরীফ উদ্দিনের চাকরিচ্যুতির আদেশ অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

জ্যেষ্ঠতা ও অন্যান্য সব সুযোগ-সুবিধাসহ তাকে ৩০ দিনের মধ্যে চাকরিতে পুনর্বহাল করতে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি দুদকের আইনজীবী আসিফ হাসান। তিনি সাংবাদিকদের বলেছেন, রায়ের বিষয়টি দুদককে জানানো হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০