Odekha News
৯ জুলাই ২০২৫, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে : আফরোজা আব্বাস

বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে : আফরোজা আব্বাস

বাংলার মাটিতেই শেখ হাসিনার বিচার হবে : আফরোজা আব্বাস

অনলাইন ডেস্ক: জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এ বাংলার মাটিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হবে।

মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠে উপজেলা মহিলা দল ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠন আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, আওয়ামী লীগকে দেশের কোথাও স্থান দেওয়া হবে না। আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে দেশত্যাগে বাধ্য করা হয়েছিল, অথচ আজ শেখ হাসিনা নিজেই তার নেতাকর্মীদের ফেলে পালিয়ে গেছেন।

ওয়ান-ইলেভেন প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া। তিনি গত ১৭ বছর দেশ ছাড়েননি। কিন্তু শেখ হাসিনা সেই সময় ১৮ কোটি মানুষকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন। তার পরও তিনি নিজেকে জনগণের মা দাবি করেন! কোন মা সন্তানকে বিপদের মুখে ফেলে পালিয়ে যায়?

সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হককে ইঙ্গিত করে মহিলা দলের সভাপতি বলেন, গত ১৭ বছর ধরে এ এলাকায় অবৈধ আইনমন্ত্রী মামলা-মোকদ্দমা দিয়ে মানুষকে ঘরে থাকতে দেয়নি। ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, মানুষকে বাড়িছাড়া করেছে। আজ আল্লাহ তার বিচার শুরু করেছেন।

৩১ দফা রূপরেখার প্রসঙ্গে আফরোজা আব্বাস বলেন, ৩১ দফা মানেই একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন। এই দফাগুলোতে আছে কীভাবে সরকার গঠিত হবে, কৃষক ন্যায্য দাম পাবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম ভূঁইয়ার সঞ্চালনায় জনসভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী আলহাজ কবির আহমেদ ভূঁইয়া।

বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা ও সাধারণ সম্পাদক শামীমা বাছির স্মৃতি। আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান ও আখাউড়া উপজেলা মহিলা দলের সভানেত্রী আন্তরা চৌধুরী। জনসভায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০