Odekha News
৬ জুলাই ২০২৫, ৭:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : আখতার

এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : আখতার

এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না : আখতার

অনলাইন ডেস্ক: ‘বাংলাদেশে এনসিপিকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না’—এমন জোরালো ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (৫ জুলাই) দুপুরে বগুড়ার সাতমাথা মুক্তমঞ্চে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

আখতার বলেন, ‘ব-তে বগুড়া, ব-তে বাংলাদেশ। এই বগুড়া থেকেই গোটা বাংলাদেশে এনসিপির রাজনীতি প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

বগুড়ার মানুষ ১৬ বছর ধরে অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছে। ঘরে থাকতে পারেনি, ক্ষেতখামারে রাত কাটাতে হয়েছে। কিন্তু তারা মাথা নত করেনি। ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তা আর কোনো চাঁদাবাজ বা ফ্যাসিবাদীর হাতে ছেড়ে দেব না।
’
তিনি বলেন, ‘বগুড়ায় এনসিপির রাজনীতি করা কঠিন। এখানে বাধা দেওয়া হয়, ভয় দেখানো হয়। তবুও এই এলাকার মানুষ সাহস করে, প্রতিবাদ করে, সংস্কারের দাবিতে এনসিপির রাজনীতিতে যুক্ত হয়েছে। এনসিপির নেতাকর্মীরা, বিশেষ করে বগুড়ার সাহসী জনগণ প্রমাণ করেছে—আগামীর বাংলাদেশে এনসিপিকে কেউ রুখতে পারবে না।

’আখতার হোসেন আরো বলেন, ‘বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির। সংসদ দখলে থাকবে এনসিপির। বগুড়ার মানুষ গোটা দেশের রাজনৈতিক পরিবর্তনে সবচেয়ে বড় ভূমিকা রাখবে।’

তিনি পতিত আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগ, শেখ হাসিনা—তারা গুম, খুন, নির্যাতন, দমন-পীড়ন চালিয়েছে। এরা মানবতাবিরোধী অপরাধ করেছে।

আমরা তাদের বিচারের দাবি জানাই। যারা এই দলে আবার রাজনীতিতে পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে বগুড়াবাসী প্রতিরোধ গড়ে তুলবে।’
আখতার বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে হলে পুরনো ব্যবস্থা ভেঙে মৌলিক সংস্কার আনতে হবে। মৌলিক সংস্কার ছাড়া বগুড়াবাসী ঘরে ফিরবে না। নতুন সিস্টেমের বাংলাদেশ দরকার—ক্ষমতার ভারসাম্যের নতুন কাঠামো দরকার।’

পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘সাকিব মাহাদী ভাই সারাজীবন বগুড়ার মানুষের জন্য কষ্ট করেছেন। ভবিষ্যতেও তিনি প্রস্তুত আছেন। আপনারা কি তার পাশে থাকবেন? ইনশাআল্লাহ আমরা তার নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ব, গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০