Odekha News
৬ জুলাই ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ খামেনিকে

আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ খামেনিকে

আশুরার রাতে দেখা গেল আয়াতুল্লাহ খামেনিকে

অনলাইন ডেস্ক: ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে শনিবার তেহরানের ইমাম খোমেনি হোসাইনিয়াতে আশুরা রাতের শোকানুষ্ঠানে অংশ নেন। শোকানুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে পার্লামেন্ট স্পিকার, বিচার বিভাগের প্রধান ও ফার্স্ট ভাইস প্রেসিডেন্টও ছিলেন।

আশুরার শিক্ষা এবং সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গ তুলে বক্তব্য দেন হোজাতুল ইসলাম মাসউদ আলি। তিনি বলেন, কারবালার শহীদ ইমাম হোসাইনের (আ.) আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে ইরান কখনোই অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না।

তিনি বলেন, আশুরার শিক্ষা থেকে ইরানি জাতি ‘অপমান কখনো নয়’ এই মূলনীতি গ্রহণ করেছে এবং মিথ্যা ও জুলুমের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইরান বিশ্বব্যাপী মিথ্যার বিরুদ্ধে রয়েছে। আর এ মিথ্যা জায়নবাদীদের নেতৃত্বে প্রচারিত হচ্ছে বিশ্বজুড়ে।

অনুষ্ঠানে আয়াতুল্লাহ খামেনি নিজে কোনো বক্তব্য দেননি। তবে তিনি খ্যাতিমান শোকসংগীত শিল্পী মাহমুদ কারিমিকে ডেকে নিয়ে তার কানে কিছু বলেন। পরে কারিমি জানান, খামেনি তাকে একটি বিশেষ লাইন পাঠ করতে বলেছেন: ‘তুমি থাকবে আমার আত্মা ও হৃদয়ে, হে স্বদেশ…’

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বার্তায় শোকানুষ্ঠানে সর্বোচ্চ নেতার উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন। সেই সঙ্গে কারবালার বীর আবুল ফজল আলামদারের কাছে আয়াতুল্লাহ খামেনেয়ির নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা জানান।
সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০