Odekha News
৬ জুলাই ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াত আমির

আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াত আমির

আমরা যেনতেন নির্বাচন চাই না: জামায়াত আমির

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘ফ্যাসিজম তৈরির পথ বন্ধ করতে হলে পিআর পদ্ধতিকে বেছে নিতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন করতে হবে। এ ছাড়া পরবর্তী নির্বাচনগুলোও করতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।’

গতকাল শনিবার বিকেলে ফেনীতে দলটির রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে গতকাল সকালে কুমিল্লা সদর দক্ষিণে এক পথসভায় জামায়াতের আমির বলেন, ‘যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছেন, সে রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দেব না। এ ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর সেটা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।’

ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ওই রুকন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ ডা. আবদুল্লাহ মো. তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম ও মোহাম্মদ শাহজাহান।

জেলা আমির মুফতি মাওলানা আবদুল হান্নানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আবদুর রহিমের সঞ্চালনায় ওই সম্মেলনে আরো বক্তব্য দেন আসন্ন সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত ফেনী-১ আসনের সম্ভাব্য প্রার্থী এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক লিয়াকত আলী, ফেনী-৩ আসনের সম্ভাব্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক প্রমুখ।

ফেনীতে রুকন সম্মেলনে যাওয়ার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সকালে এক পথসভায় বক্তব্য দেন জামায়াতের আমির।

সেখানে নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ‘১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচন আমরা চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ করা যাচ্ছে।

যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন, তাঁদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব।’

জামায়াতের আমির বলেন, ‘যত দিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে তত দিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরনো হোক আর নতুন হোক।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশে ইদানীং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি।

আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলব, নিজেদের সামলান, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে।’
এ সময় দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মোহাম্মদ মাসুম, কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ, মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির মোহাম্মদ শাজাহান অ্যাডভোকেট, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী সেক্রেটারি মাহবুবর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০