Odekha News
৪ জুলাই ২০২৫, ১:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোলাম মাওলা রনিকে এক হাত নিলেন প্রেস সচিব

গোলাম মাওলা রনিকে এক হাত নিলেন প্রেস সচিব

গোলাম মাওলা রনিকে এক হাত নিলেন প্রেস সচিব

অনলাইন ডেস্ক: সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি সম্প্রতি বিভিন্ন টেলিভিশন টকশো ও ইউটিউব প্ল্যাটফর্মে অসত্য ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করছেন বলে অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রেস সচিব এ মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমানে টিভি টকশো ও ইউটিউব ভিডিওতে মিথ্যাচার ও বিভ্রান্তির ‘একজন প্রধান উৎস’ হয়ে উঠেছেন রনি। সম্প্রতি টিভির একটি টকশোতে গোলাম মাওলা রনি দাবি করেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনের শহীদ নূর হোসেন জনতার হাতে নিহত হয়েছেন।

এই মন্তব্যের কড়া সমালোচনা করে শফিকুল লেখেন, আমরা সবাই জানি, ১৯৮৭ সালের ১০ নভেম্বর জেনারেল এরশাদের নিরাপত্তা বাহিনীর গুলিতেই শহীদ হয়েছিলেন নূর হোসেন। রনি কি এখন ইতিহাস থেকে এরশাদের অপরাধ মুছে ফেলার দায়িত্ব নিয়েছেন?

তিনি আরও লেখেন, ওই টকশোতে উপস্থাপক রনির এই বক্তব্যের কোনো প্রতিবাদ করেননি। দুঃখজনক বিষয় হলো, সময় টিভির সেই অনুষ্ঠানে উপস্থাপক এই নির্লজ্জ মিথ্যাচারের প্রতিবাদও জানাননি। যখন আপনি মিথ্যাবাদী ও বিভ্রান্তিকর বক্তব্যের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দেন, তখন আপনি নিজেও সেই অপরাধের অংশীদার হয়ে ওঠেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০