Odekha News
৩ জুলাই ২০২৫, ৫:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

অনলাইন ডেস্ক: নারী নির্যাতন মামলার এক আসামির সঙ্গে ঘুষ লেনদেনের ঘটনায় ভিডিও ভাইরালের পর ফেনীর পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু ছৈয়দকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়।

৩৩ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস ছাত্তার (৫৫) নামের এক মামলার আসামি তদন্তকারী কর্মকর্তা এসআই আবু ছৈয়দকে টাকা দেওয়ার চেষ্টা করছেন।

ভিডিওটি নজরে আসলে তাৎক্ষণিক সেই এসআইকে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান পরশুরাম থানার ওসি।

জানা গেছে, গত ২২ জুন উপজেলার অনন্তপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী পান্না আক্তারকে পিটিয়ে জখম করেন একই গ্রামের নুরুজ্জামানের ছেলে আব্দুস সাত্তার (৫৫)। এ ঘটনায় ওইদিন ছাত্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। মামলাটি তদন্তের দায়িত্ব পায় এসআই আবু ছৈয়দ। ঘটনার দিন পরশুরাম বাজারের হাসপাতাল রোডের আব্দুস সাত্তারের বাসায় যান তদন্ত কর্মকর্তা। বাসার সিঁড়ির নিচে একান্তভাবে কথপোকথনের একপর্যায়ে টাকা লেনদেন করতে দেখা গেছে। ঘটনাস্থলে সিসিটিভিতে তা রেকর্ড হয়। ঘটনার ১০ দিন পর বুধবার (০২ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল হয়।

এ বিষয়ে আবদুস ছাত্তার বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসেছিলেন হামলার ঘটনা তদন্তের জন্য। তদন্তে এলে যে কোনো অফিসার টাকা নেয়। এ বিষয়টি আমি ওনাকে বলেছি, তিনি সেখানে অনেক কথাবার্তার এক ফাঁকে ওনার পকেটের টাকা বের করেছেন। এসআইকে টাকা দেওয়ার কথা তিনি অস্বীকার করেছেন। সিসি ক্যামেরার ভিডিও কীভাবে গণমাধ্যমে গেল তিনি জানেন না।

অভিযুক্ত পুলিশের এসআই আবু ছৈয়দ কালবেলাকে বলেন, ভাইরাল হওয়ার ভিডিওটি গত ২২ জুনের। আসামি সাত্তার আমাকে টাকা দেওয়ার চেষ্টা করলে আমি নিজের পকেটে থাকা টাকা বের করে সাত্তারকে দেখিয়ে বলেছি ‘টাকা আমার কাছে আছে, টাকা লাগবে না।’ তিনি তার কাছ থেকে কোনো টাকা নেননি বলে দাবি করেছেন।

পরশুরাম মডেল থানার ওসি মো. নুরুল হাকিম কালবেলাকে বলেন, অভিযুক্ত এসআই আবু ছৈয়দকে তাৎক্ষণিকভাবে পরশুরাম থানা থেকে প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ভিডিও পর্যালোচনা করে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০