

অনলাইন ডস্কে: খুলনার কয়রা উপজেলায় কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে মামলা হয়েছে। গত ২৯ জুন খুলনা জেলা ও দায়রা জজ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন এনসিপি নেতা মো. আবু বকর সিদ্দিক। আদালত মামলা আমলে নিয়ে কয়রা থানার ওসি (তদন্ত) মো. শাহ আলমকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানী, জনবাণী পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি আব্দুর রউফ মল্লিক।
এ ছাড়া মামলায় মারুফ বিল্লাহ নামে আরো এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের সাইফুল্লাহ সানার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন একটি অনলাইন পোর্টালে মামলার ১ নম্বর আসামি আব্দুর রউফ মল্লিক বাদীর একটি আপত্তিকর ভিডিওসহ প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদন ও ভিডিও নিজের ফেসবুক আইডিসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।
একই প্রতিবেদন ও ভিডিও গত ১২ জুন দৈনিক নয়াদিগন্ত ও জনবাণী পত্রিকায় প্রকাশিত হয়। প্রতিবেদন সম্পর্কে জানতে ১ নম্বর আসামির মোবাইল ফোনে জানতে চাইলে তিনি ২ নম্বর আসামি নয়াদিগন্ত পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি গোলাম রব্বানীর অফিসে দেখা করতে বলেন। গত ১৩ জুন গোলাম রব্বানীর অফিসে গিয়ে সেখানে ১ ও ৩ নম্বর আসামিসহ তিন জনকে একত্রে পাওয়া যায়। সেখানে প্রতিবেদন ও ভিডিও সম্পর্কে জানতে চাইলে তারা (আসামিগণ) বাদীর কাছে ১০ লাখ টাকা দাবি করেন।
টাকা না দিলে এমন প্রতিবেদন চলমান থাকবে বলেও হুমকি দেন। পরে তিনি মামলা করতে বাধ্য হন
মামলার তদন্তকারী কর্মকর্তা কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বলেন, মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে অভিযুক্তদের সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন সম্মানি ব্যক্তির আপত্তিকর ভিডিও ছড়িয়ে দিয়ে তারা অপরাধ করেছেন। আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
এদিকে দুই সাংবাদিকের নামে সাইবার সুরক্ষা আইনে মামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকরা।
বিবৃতিদাতারা দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত