Odekha News
৩ জুলাই ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: নওগাঁর পোরশা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ) বাহিনীর গুলিতে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি জেলার সাপাহার উপজেলার রোদগ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গতকাল বুধবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে গরু আনতে ভারতে যান ইব্রাহিম। তারা গরু নিয়ে আজ বৃহস্পতিবার ভোরে পোরশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিলেন।

এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে সবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে তাতে ঘটনাস্থলেই নিহত হন ইব্রাহিম।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজ আলম জানান, ঘটনাটি ঘটেছে পোরশা সীমান্তের নিতপুর ২২৬ নম্বর পিলার এলাকায়। তিনি বলেন, এখন (বৃহস্পতিবার দুপুর) পর্যন্ত ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ঘটনাটি অস্বীকার করে চলেছেন।

তবে লাশ উদ্ধার ও ভারতীয় বিএসএফের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের চেষ্টা করে যাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০