Odekha News
৩ জুলাই ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে : গোলাম মাওলা রনি

এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে : গোলাম মাওলা রনি

এক বছরেই মানুষ বিরক্ত, অনেকের মুখোশ খুলে গেছে : গোলাম মাওলা রনি

অনলাইন ডেস্ক: সাবেক সংসদ সদস্য, রাজনীতিবিদ ও কলাম লেখক গোলাম মাওলা রনি বলেছেন, গত এক বছরে আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদাবাজ, নতুন জালেম দেখছি। অনেক মানুষের মুখোশ খুলে গেছে। তিনি বলেন, যারা গত ১৫ বছর হাউমাউ করে কেঁদেছেন, আমরা তাদের জন্য দোয়া করেছি যে, লোকটা ভালো মানুষ।

সেই মানুষগুলো এই অল্প কয়েকদিনে ফেরেশতার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছেন। তারা গত ১৫ বছরে দানবের যে তাণ্ডব ছিল সেটা ১৫ দিনের তাণ্ডব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছেন।
পৃথিবীতে যত বিপ্লব ব্যর্থ হয়েছে, বিপ্লবীদের দ্বারাই ব্যর্থ হয়েছে উল্লেখ করে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের দেশের এটাকে আমরা এখন বিপ্লব বলতে পারছি না। কারণ একটা বিপ্লব দীর্ঘদিন ধরে নেতা নির্বাচন করে।

যুদ্ধ করে, বিপ্লবকে জনপ্রিয় করে। কিন্তু বাংলাদেশের এটা ছিল গণবিস্ফোরণের মতো ঘটনা এবং সেই গণবিস্ফোরণে পুরো জনগণ যে যার অবস্থান থেকে অংশ নিয়েছে। জুলাই-আগস্টের উত্তাল সময়ে গৃহবধূ রাস্তায় নেমে এসেছে, সাত থেকে আট বছরের একটা শিশুও রাস্তায় নেমে এসে একটা ঢিল ছুড়েছে।

জুলাই আন্দোলন নিয়ে কৃতিত্বের লড়াই, মাস্টারমাইন্ড কে? সেটি নিয়ে বিতর্ক করাটা মারাত্মক ভুল হয়েছে উল্লেখ করে গোলাম মাওলা রনি বলেন, যারা সম্মুখ নেতা ছিলেন তারা যদি এই বিপ্লবের কৃতিত্ব জনগণকে দিতেন এবং দীর্ঘ সময় যারা এই দেশকে পরিচালনা করতে পারেন তাদের হাতে বিপ্লবের ফলাফল তুলে দিতেন তবে আওয়ামী লীগের বিচার আরো সুন্দর হতো।

এখন যেভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি আছে সেটা শতগুণ ভালো থাকতো। বিপ্লবীদের সম্পর্কে এখন যেসব মন্দ কথা হচ্ছে সেটাও হতো না।

তিনি বলেন, আজকের এই দিনে আমি ভেবেছিলাম ঢাকার রাজপথ উত্তাল থাকবে, সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে আসবে কিন্তু কোথাও তার ছিটেফোঁটাও নেই। সকালে (১ জুলাই) যখন বের হয়েছি, ভেবেছিলাম শাহবাগ অতিক্রম করতে পারব না। কিন্তু সকাল ১১টায় সেখানে একটা মানুষ, একটা ব্যানার বা ফেস্টুন ছিল না।

এত বড় একটা সংগ্রাম, এত বড় একটা লড়াই, এত রক্ত মাত্র এক বছরেই আমরা শুধু ভুলতেই বসিনি, আমরা বিরক্ত হয়ে গেছি। এখন নতুন দরবেশ দেখছি, নতুন চাঁদাবাজ, নতুন জালেম দেখছি। গত ১৫ বছর যারা জুলুমের শিকার হয়েছেন, যাদের দেখে আমাদের করুণা হতো, আমরা দোয়া করতাম, সেই মানুষগুলো এই অল্প কয়েকদিনে ফেরেশতার ভাবমূর্তি থেকে দানবের আকৃতি নিয়েছেন। তারা গত ১৫ বছরে দানবের যে তাণ্ডব ছিল সেটা ১৫ দিনের তাণ্ডব দিয়ে ধূলিসাৎ করে দিয়েছে।
সূত্র: কালের কন্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০