Odekha News
২ জুলাই ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেউ কেউ বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে : দুদু

কেউ কেউ বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে : দুদু

কেউ কেউ বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিয়েছে : দুদু

অনলাইন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আমার কাছে মনে হচ্ছে কেউ কেউ কোনো কোনো মহল কোনো কোনো দল কোনো কোনো শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনার ষড়যন্ত্রে পা দিচ্ছে। কারণ হাসিনা চায় নির্বাচন না হোক।

আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জেলার উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

শামসুজ্জামান দুদু বলেন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে। স্বৈরতন্ত্রের পতন মানে দেশে গণতন্ত্র ফিরে আসবে। আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন। গণতন্ত্র উত্তোরণের জন্য নির্বাচন ছাড়া বিকল্প কোনো পথ নেই। এখন কেউ কেউ বলছে একদলকে বাদ দিয়ে আরেকদলকে ক্ষমতায় আনার জন্য আমরা এই গণঅভ্যুত্থান করিনি।

তিনি আরও বলেন, স্বৈরতন্ত্রের পতন হলে গণতন্ত্র আসবে। আর গণতন্ত্রে উত্তোরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতায় আসতে পারে। একটা দলই আসবে। দেশবাসী যাকে পছন্দ করে তাকে ভোট দিবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ফারুক রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০