Odekha News
১ জুলাই ২০২৫, ২:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

জুলাই সনদ ঘোষণা না হলে সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

অনলাইন ডেস্ক: জুলাই মাসের মধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা না করলে আগস্টের ৩ তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘জুলাইয়ের কফিন মার্চ’ ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

মঙ্গলবার বিকালে জুলাই সনদের দাবিতে শাহবাগ থেকে ফরেন সার্ভিস একাডেমি মুখে জুলাই জনতার লালমার্চ কর্মসূচি পালন করে সংগঠনটি। শাহবাগ থেকে মিছিলটি বিকাল ৫টার দিকে কাকরাইল মোড়ে পৌঁছালে সেখানে পুলিশ তাদের আটকে দেয়। পরে সেখানেই ৬টা পর্যন্ত অবস্থান করে তারা। পরে জুলাইয়ের কফিন মার্চ কর্মসূচি ঘোষণা দিয়ে তারা অবস্থান ত্যাগ করে।

জুলাই মাসের মধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা না করলে আগস্টের ৩ তারিখ সচিবালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ‘জুলাইয়ের কফিন মার্চ’ ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। এসময় পুরো জুলাই মাস ধরে বিভিন্ন কর্মসূচি পালন করার কথাও জানান তিনি।

জুলাই সনদ ঘোষণা না আসার পেছনে সরকারের নিষ্ক্রিয়তা ও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাবকে দায়ী করে হাদী বলেন, সরকার জুলাই সনদের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না, বিভিন্ন রাজনৈতিক দলগুলোও কোনো তৎপরতা দেখায়নি। জুলাইকে ধারণ করার কথা বললেও এসকল সরকারের বিভিন্ন পদে বসে থাকা লোকেদের জুলাই আহতদের ও নিহতদের পরিবার নিয়ে কোনো মাথাব্যথা নেই। কিন্তু আমরা জুলাই সনদ আদায় না করে ক্ষ্যান্ত হবো না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০