Odekha News
৩০ জুন ২০২৫, ৪:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোর গ্যাং লিডারের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, এলাকায় আতঙ্ক

কিশোর গ্যাং লিডারের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, এলাকায় আতঙ্ক

কিশোর গ্যাং লিডারের গুলি ছোড়ার ভিডিও ভাইরাল, এলাকায় আতঙ্ক

অনলাইন ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্র হাতে কিশোর গ্যাং সদস্য তিহিম মাদবরের (১৯) গুলি ছোড়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অস্ত্র হাতে ভাইরাল ভিডিও চোখে পড়ার পর শ্রীপুর থানা পুলিশ তিহিমকে ধরতে অভিযান শুরু করেছেন। ভিডিও ভাইরালের পর থেকে তিহিমসহ তার বাবা-মা ঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। গত ২৮ জুন সকাল থেকে এক মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোমবার (৩০ জুন) ওই যুবককে গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক।

তিহিম মাদবর শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আসাদুজ্জামান জামানের ছেলে। সে এলাকায় কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত। 

স্থানীয় বাসিন্দারা জানান, তিহিমের ভয়ে এলাকায় ভাড়ায় থাকা শিল্প কারখানার শ্রমিকসহ বাহিরের লোকজনকে ভয়ে চলাফেরা করতে হয়। ভাইরাল হওয়া ভিডিওটি ওই এলাকারই একটি বাসার ছাদে ধারণ করা। তবে তিহিমের ফেসবুক পেজে পোস্ট করা গুলি ছোড়ার ভিডিওগুলো ২৮ জুন রাত থেকে আর পাওয়া যাচ্ছে না। সে তার ফেসবুক আইডি থেকে তার সকল পোস্ট সরিয়ে ফেলেছে।

এক মিনিট ২২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিহিম প্রিন্ট কালারের শার্ট গায়ে ডান হাতে পিস্তল নিয়ে একটি বাসার ছাদের উপর হাঁটছে। ছাদের সাইটে গিয়ে হাতে থাকা পিস্তল উপরের দিকে তাক করে ফাঁকা গুলি ছুড়ছে। আবার এক কালারের শার্ট গায়ে একই বাসার ছাদে পিস্তল উপরের দিকে তাক করে ফাঁকা গুলি ছুড়ছে। কিছুক্ষণ পর চেক শার্ট পড়ে ছাদের সাইটে গিয়ে পেছনে প্যান্টে গুঁজা পিস্তল বের করে ডান হাতে নিচ্ছে। তার এ রকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তার অস্ত্র হাতে ভিডিও ছড়িয়ে পাড়ার পর অনেকেই গাজীপুর ইউনিয়ন তথা দক্ষিণ ধনুয়া গ্রামের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় সংবাদকর্মী আব্দুর রউফ তিহিম মাদবরের গুলি ছোড়ার ভিডিও পোস্ট করে লিখেছেন, শ্রীপুরে কিশোর গ্যাংয়ের তান্ডব, দেখে মনে হবে কোনো সিনেমার দৃশ্য। কিন্তু না এটা একটা বাস্তব ঘটনা। লিডারের বাড়ি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়ায়।

স্থানীয় সাংবাদিক আরিফ মন্ডল তার ফেসবুকে ভিডিও পোস্ট করে লিখেছেন, ধনুয়া গ্রামের এক কিশোর প্রকাশ্যে পিস্তল দিয়ে উপরের দিকে ফায়ার করার ভিডিও ভাইরাল। এক মেয়েকে উঠিয়ে নেওয়ার হুমকি!!!

স্থানীয় বাসিন্দা কলিম উদ্দীন মাতবর জানান, তিহিম তার চাচাতো ভাইয়ের ছেলে তার ভাতিজা। বাড়ির পাশেই কামাল নগর স্কুলে লেখাপড়া করতো। শিক্ষকের সঙ্গে বেয়াদবির কারণে প্রায় ২ বছর আগে ওই স্কুল থেকে সে নিজেই বের হয়ে চলে আসে। ওই স্কুলের পাশে কলিম উদ্দীনের বড় ভাইয়ের নির্মাণাধীন বাসার কাজ চলছে। বড় ভাই ঢাকা থাকায় তিনি ওই বাসার কাজ দেখাশোনা করছেন। 

জানা যায়, ২৮ জুন বেলা ১১টার দিকে এক নবম শ্রেণি পড়ুয়া মেয়ের ম্যাসেঞ্জারে লাভ রিয়েক্ট দেয় তিহিম মাতবর। এ সময় আরও লিখে স্কুলে যাওয়ার সময় তোকে টুকরো, টুকরো করে ফেলব। তোর বাবা তোর শরীরের এক টুকরোও খোঁজে পাবে না। এ ধরনের হুমকিতে ওই শিক্ষার্থী এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। ভয়ে সে এখন স্কুলেও যেতে চায় না।

গাজীপুর ইউনিয়নের (৫ নম্বর ওয়ার্ড) স্থানীয় ইউপি সদস্য গাজী ইসলামইল বলেন, তিহিম মাতবর এলাকায় অপরাধের সঙ্গে জড়িত। সে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেয়। কাউকে মানে না। তিহিমের গুলি ছোড়ার ভিডিওটি ফেসবুকে দেখেছি। তাকে দ্রুত আইনের আওতায় আনা দরকার।

এ দিকে তিহিমের গুলি ছোড়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে সেসহ তার বাবা-মা ঘরে তালা দিয়ে পালিয়ে গেছেন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ভিডিওটি গত ২ বা ৩ মাস আগের। সম্প্রতি তার চাচার সঙ্গে বিরোধ হওয়ায় এখন ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। গুলি ছোড়ার শব্দ শুনে এবং ভিডিও দেখে মনে হচ্ছে, এটা আসল অস্ত্র। আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি এবং তাকে গ্রেপ্তার করার চেষ্টা করছি। তাকে গ্রেপ্তারের পর অস্ত্রটি আসল না নকল সেটা নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: আরটিভি নিউজ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০