Odekha News
২৯ জুন ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজায় যুদ্ধবিরতির শর্তের খবর ‘পুরোপুরি মিথ্যা’

গাজায় যুদ্ধবিরতির শর্তের খবর ‘পুরোপুরি মিথ্যা’

গাজায় যুদ্ধবিরতির শর্তের খবর ‘পুরোপুরি মিথ্যা’

অনলাইন ডেস্ক: গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসের পক্ষ থেকে কোনো শর্ত দেওয়ার খবরকে ‘স্পষ্ট ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনটি। রোববার এক বিবৃতিতে হামাস জানায়, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে যেসব দাবি করা হয়েছে, সেগুলো ‘পুরোপুরি ভিত্তিহীন’ এবং ইসরায়েলি স্বার্থ রক্ষার উদ্দেশ্যে চালিত মিথ্যাচার।

বিশেষ করে স্কাই নিউজ আরাবিয়ার একটি প্রতিবেদনকে কেন্দ্র করে এ প্রতিক্রিয়া দিয়েছে হামাস। সেখানে একজন অজ্ঞাতনামা ফিলিস্তিনি সূত্রকে উদ্ধৃত করে বলা হয়, হামাস নাকি যুদ্ধবিরতির জন্য তিনটি শর্ত দিয়েছে:

১) বিদেশে থাকা হামাস নেতাদের নিরাপত্তার গ্যারান্টি, ২) হামাসের বিদেশি সম্পদের সুরক্ষা এবং ৩) যুদ্ধ-পরবর্তী গাজায় সংগঠনটির সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।

এই দাবিগুলোকে সরাসরি প্রত্যাখ্যান করে হামাস বলে, এই সব মিথ্যা তথ্য আমাদের স্পষ্ট ও প্রকাশ্য অবস্থানের পরিপন্থী। হামাস কখনোই গোপন সূত্র বা ফাঁস হওয়া তথ্যের মাধ্যমে তাদের দাবি জানায় না।

সংগঠনটি আরও জানায়, এ ধরনের প্রতিবেদন ইসরায়েলি আগ্রাসন থেকে মনোযোগ সরিয়ে নিতে এবং ফিলিস্তিনি প্রতিরোধকে কলুষিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার তার ট্রুথ স্যোশাল অ্যাকাউন্টে লিখেছেন, গাজায় চুক্তি করো। জিম্মিদের ফিরিয়ে আনো। এর আগে তিনি অনুমান করেছিলেন যে, এক সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হতে পারে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি বোমা হামলা এখনও অব্যাহত রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ৫৬ হাজার ৪১২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৮ হাজার শিশু ও ১২ হাজার ৪০০ নারী রয়েছেন—এমন তথ্য দিয়েছে ফিলিস্তিনি কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো।

তথ্যসূত্র : শাফাক নিউজ, স্কাই নিউজ আরাবিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০