Odekha News
২৯ জুন ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কানাডায় চাকরির সংকট : প্রবাসীদের দীর্ঘ লাইনের ভিডিও ভাইরাল

কানাডায় চাকরির সংকট : প্রবাসীদের দীর্ঘ লাইনের ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: কানাডায় শত শত ভারতীয় এবং অন্যান্য বিদেশি ছাত্রছাত্রীকে একটি সাধারণ কর্মসংস্থান মেলায় চাকরির জন্য লাইনে দাঁড়াতে দেখা গেছে। কানাডায় বসবাসকারী এক ভারতীয় নারী ইনস্টাগ্রামে চাকরি মেলার বাইরে আবেদনকারীদের দীর্ঘ লাইনের একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি আপলোডের পরপরই ভাইরাল হয়।

শনিবার (২৮ জুন) এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে কর্মসংস্থানের তীব্র প্রতিযোগিতা তুলে ধরেছেন ওই নারী। ভিডিও ক্লিপে তিনি অনেক ভারতীয়ের মধ্যে প্রচলিত ধারণার কথা তুলে ধরেছেন। বলেছেন, অনেকে মনে করেন বিদেশ প্রচুর চাকরির সুযোগ, উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা দেয়। আসলে কানাডায় বহু আন্তর্জাতিক ছাত্রছাত্রী চ্যালেঞ্জিং বাস্তবতার মুখোমুখি হন।

ভিডিওতে ভারতীয় নারী বলেন, ‘আমাদের জো ভারতীয় বন্ধুরা, তোমাদের আত্মীয়স্বজন হ্যায় জিনকো লাগতা হ্যায় কি কানাডা মে অনেক চাকরি অর পয়সা হ্যায়, উনকো ইয়ে ভিডিও দেখান।’ এরপর তিনি কর্মসংস্থান মেলার বাইরে চাকরিপ্রার্থীদের দীর্ঘ লাইন দেখান।

তিনি জানান, চাকরির এ সুযোগ একটি মৌলিক ইন্টার্নশিপের জন্য এবং মাত্র ৫ থেকে ৬ জনকে নিয়োগ করা হবে। এটাই কানাডার বাস্তবতা। যদি আপনি এর জন্য প্রস্তুত থাকেন, তাহলে কানাডায় আসুন – অন্যথায় ভারতই ভালো।

পোস্টটির ক্যাপশনে লেখা আছে, বিদেশে জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। কখনও কখনও এটি কেবল… দীর্ঘ লাইন।

ভাইরাল হওয়া এই ক্লিপটি কানাডায় চাকরির সংকট এবং ক্রমবর্ধমান বেকারত্বের কথা তুলে ধরে। এটি অভিবাসী এবং বিদেশে যেতে আগ্রহী উভয়পক্ষের কাছ থেকে প্রতিক্রিয়ার ঝড় তুলেছে।

একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, মানুষকে সত্য জানানোর প্রথম ভিডিওটি দেখলাম। অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরা কানাডায় চলে যাওয়ার জন্য মানুষকে ভুল তথ্য এবং ধারণা দেওয়ার চেষ্টা করছেন।

অন্য একজন মন্তব্য করেছেন, টরন্টোতেও একই অবস্থা। এমনকি বেঁচে থাকার চাকরির জন্যও দীর্ঘ অপেক্ষা করতে হয়। যতক্ষণ না তারা বাস্তবতা দেখে ততক্ষণ সবাই মনে করে এটি সুযোগের দেশ। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০