Odekha News
২৫ জুন ২০২৫, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বিএনপি হয়তো মনে করছে তারা ক্ষমতায় আসবে’

‘বিএনপি হয়তো মনে করছে তারা ক্ষমতায় আসবে’

‘বিএনপি হয়তো মনে করছে তারা ক্ষমতায় আসবে’

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর মেয়াদ ও এনসিসি প্রশ্নে বিএনপি যে শর্ত দিয়েছে তাতে দেশের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২৫ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ কথা বলেন।

পোস্টে সারজিস আলম লেখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত। তবে এনসিসির মতো কমিটি করে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব করা হলে প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একমত হওয়া সম্ভব হবে না। অর্থাৎ তিনি শর্তসাপেক্ষে সেটা বলেছেন।

রাষ্ট্রের সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য গঠিত কাউন্সিল। যেমন: নির্বাচন কমিশন, PSC, দুদক এমন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান কিংবা সদস্য নিয়োগের ক্ষেত্রে এই কাউন্সিল কাজ করবে। প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, স্পিকার, রাষ্ট্রপতির প্রতিনিধিসহ কয়েকজন সদস্য মিলে এই কাউন্সিল গঠিত হবে।

ফলে এমন গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে রাষ্ট্রকে একটি দলের কাছে জিম্মি করার সুযোগ কমে আসবে। বিরোধী দলের মতামত দেওয়ার ক্ষেত্র তৈরি হবে। সিদ্ধান্তে ভারসাম্য আসব। দলীয় আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তির চেয়ে অধিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা প্রাধান্য পাওয়ার সুযোগ তৈরি হবে।

চাইলেই যাকে-তাকে বসিয়ে নির্বাচন ডাকাতি করা, দুদককে কাজে লাগিয়ে অর্থ-সম্পদ লুটপাট করা কিংবা পিএসসিকে প্রভাবিত করে দলীয় লিস্ট থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেয়া সম্ভব হবে না।

আমরা যদি বাংলাদেশের সিস্টেমগুলোর প্রকৃত সংস্কারের কথা বলি তাহলে সকল ক্ষেত্রে সম্ভব না হলেও এই সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ অবশ্যই এনসিসি কিংবা যেকোনো নামের এমন কাউন্সিলের মাধ্যমে হওয়া উচিত।

বিএনপি যদি এই শর্ত দেয় যে, হয় প্রধানমন্ত্রীর পদে সর্বোচ্চ দশ বছর অথবা এনসিসি, তাহলে এখানে দেশের স্বার্থের চেয়ে দলের স্বার্থ বেশি প্রাধান্য পাওয়ার চিত্র ফুটে ওঠে। বিএনপি হয়তো মনে করছে তারা তো অবধারিত ক্ষমতায় আসবে! তাই সবাই মিলে এনসিসি গঠন করে তাদের নির্বাহী ক্ষমতা হ্রাস করার চেষ্টা করছে। কিন্তু বিএনপির উচিত নিজেদেরকে ক্ষমতার জায়গায় না দেখে নিরপেক্ষ পজিশনে থেকে দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া। ইভেন তারা নিজেদেরকে বিরোধী দলের জায়গায় রেখেও এই বিষয়টি ভাবতে পারে। কারন একটি দল তো সব সময় ক্ষমতায় থাকবে না।

যদি NCC আর প্রধানমন্ত্রীর সর্বোচ্চ ১০ বছর ক্ষমতায় থাকাকে বিএনপি মুখোমুখি দাঁড় করায় এবং একটি বেছে নিতে হয় তবে দেশের স্বার্থে আমি নির্দ্বিধায় NCC কে বেছে নেব। শের স্বার্থে মৌলিক সংস্কারের প্রশ্নে বিন্দুমাত্র আপস নয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০