Odekha News
২৫ জুন ২০২৫, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

ইরানে আবারও হামলার হুমকি দিলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক: ইরান যদি পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি পুনরায় শুরু করার চেষ্টা করে তাহলে দেশটিতে আবারও হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন যে, যদি তেহরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পুনর্নির্মাণ করে, তবে আমেরিকা আরও আক্রমণ চালাবে কি না, জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই’।

তিনি বলেন, “সর্বশেষ বিষয়টি হচ্ছে তারা এখনওই যেকোনও কিছু সমৃদ্ধ করা। তারা পুনরুদ্ধার করতে চায়।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তারা বোমা বানাতে পারবে না এবং তারা (ইউরেনিয়াম) সমৃদ্ধও করতে পারবে না।”

সম্প্রতি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালান ট্রাম্প। এটিকে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানে জাপানে আমেরিকার নিক্ষেপ করা পারমাণবিক হামলার সঙ্গে তুলনা করেন। ট্রাম্প বলেন, “সেই (জাপানে) বোমা হামলা যুদ্ধের অবসান ঘটিয়েছিল। আমি হিরোশিমার উদাহরণ ব্যবহার করতে চাই না, আমি নাগাসাকির উদাহরণ ব্যবহার করতে চাই না। তবে এটিও মূলত একই রকম ছিল। এর ফলেও যুদ্ধ শেষ হয়ে গেল। এর মধ্য দিয়ে (ইরান-ইসরায়েল) যুদ্ধের অবসান ঘটল। আমরা যদি এটি বন্ধ না করতাম, তাহলে তারা এখনও যুদ্ধ করতো।”

“আমি মনে করি আমাদের ইরানের সঙ্গে কিছুটা হলেও সম্পর্ক থাকবে,” যোগ করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি ছিল ‘অত্যন্ত সমানুপাতিক একটি সম্মতির ভিত্তিতে’। তারা উভয়েই বলছিল- ‘যথেষ্ট হয়েছে’।

তিনি বলেন, “আমাদের একটি অসাধারণ জয় হয়েছে। এটি একটি অসাধারণ হামলা ছিল।”

ট্রাম্প বলেন, “ইসরায়েলে খুব কঠিন হামলা হয়েছে। বিশেষ করে শেষ কয়েকদিন। ইসরায়েল সত্যিই কঠোর আঘাতপ্রাপ্ত হয়েছে। ওই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো অনেক ভবন ধ্বংস করেছে।” সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০