Odekha News
২৩ জুন ২০২৫, ৪:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমের ফাঁদে পড়ে বিপুল বৈদেশিক মুদ্রা খোয়ালেন প্রবাসী

প্রেমের ফাঁদে পড়ে বিপুল বৈদেশিক মুদ্রা খোয়ালেন প্রবাসী

প্রেমের ফাঁদে পড়ে বিপুল বৈদেশিক মুদ্রা খোয়ালেন প্রবাসী

অনলাইন ডেস্ক: সৌদি আরবে থেকে মাসখানেক আগে দেশে ফেরেন মো. শওকত হোসেন (৩৪)। সঙ্গে আনেন ১৪ হাজার সৌদি রিয়াল। তিনি ঢাকায় বাড়ি করতে চেয়েছিলেন। তবে প্রেমের ফাঁদে পড়ে সব টাকা খোয়ান তিনি। পরে থানায় অভিযোগের পর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভুক্তভোগী প্রবাসী শওকত হোসেনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামে। গ্রেপ্তার ব্যক্তির নাম খলিলুর রহমান ওরফে সজল মিয়া (২৪)। তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে।

শনিবার (২১ জুন) রাতে তাকে নগরের পাটগুদাম আটাআনি পুকুরপাড় এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, শওকত হোসেনের সঙ্গে গত ১০ দিন আগে মোবাইল ফোনে রুমা আক্তার নামে এক নারীর পরিচয় হয়। নারীর বাসায় দাওয়াত দিয়ে নেওয়া হয় শওকতকে। শনিবার বিকেল সাড়ে তিনটায় নগরের পাটগুদাম এলাকার আটাআনী পুকুর পাড় এলাকার একটি বাসায় নিয়ে শওকত ও তার ভাইকে খাবার দিয়ে রুমের দরজা বাইরে থেকে লাগিয়ে দেন।

কিছুক্ষণ পর দরজা খুলে দুইজন লোক রুমে প্রবেশ করে কাঁচি ও ছুরি দিয়ে তাদেরকে আঘাত করতে থাকে। পরে রুমা আক্তার রুমে এসে বলে তোমাদের কাছে যা কিছু আছে তা তাড়াতাড়ি দিয়ে দেও নইলে তোমাদেরকে মেরে নদীতে ফেলে দেবে।

শওকত বলেন, আমাদের দুজনের পকেট থেকে দুটি মোবাইল ফোন, বিদেশি মুদ্রা, ১১ হাজার টাকা নিয়ে নেয় তারা। মুক্তি দিতে বাড়ি থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আরও ২০ হাজার টাকা নেন। মুক্তি দেওয়ার আগে ইয়াবা সামনে রেখে দুজনের ছবি ও ভিডিও, নারীর সঙ্গে ছবি তোলেন ও ভিডিও করেন। পাশাপাশি সাদা স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেন।

পরে থানায় গিয়ে লিখিত অভিযোগ দিলে পুলিশ রাতেই খলিলুর রহমানকে ঘটনাস্থল থেকে আটক করে। এ ঘটনায় রোববার খলিল, রুমা আক্তার ও তার স্বামী রকি মিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন কালবেলাকে বলেন, সৌদি প্রবাসী শওকত হোসেনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। ওই চক্রের অন্য দুই সদস্যকে গ্রেপ্তারে কাজ চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০