Odekha News
২২ জুন ২০২৫, ৯:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল বিথীর সঙ্গে, যা জানা গেল 

কী ঘটেছিল বিথীর সঙ্গে, যা জানা গেল 

কী ঘটেছিল বিথীর সঙ্গে, যা জানা গেল 

অনলাইন ডেস্ক: চাঁদপুরের ফরিদগঞ্জে সায়েরা আক্তার বিথী (২২) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের মানিকরাজ গ্রামের জাল্লা বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহত বিথী মানিকরাজ গ্রামের সৌদি প্রবাসী মো. সাগরের স্ত্রী। তার বাবার বাড়ি পাবনা জেলায়। 

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিথী ও সাগরের বিয়ে হয়। দাম্পত্য জীবনে কোনো অস্বাভাবিকতা ছিল না বলে দাবি করেছেন স্বজনরা। এক বছর আগে জীবিকার তাগিদে সাগর সৌদি আরবে পাড়ি জমান।

বিথীর শাশুড়ি খাদিজা বেগম জানান, শনিবার দুপুরে বিথী মোবাইল ফোনে সাগরের সঙ্গে কথা বলে। এরপর আমার রুমে কিছুক্ষণ বসে থাকে। একপর্যায়ে আমি ঘুমিয়ে পড়ি। ঘুমানোর আগেই সে আমার রুমের দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাই না।

পরে পাশের ঘরের ভাবিকে ডেকে দরজা খুলি। তখন দেখি বিথীর নিজের রুমের দরজাও ভেতর থেকে বন্ধ। জানালা দিয়ে উঁকি দিয়েও কিছু বোঝা যাচ্ছিল না। পরে জানালায় ধাক্কা দিয়ে জানালা খুলি, তখন দেখি বিথী গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়েছে। চিৎকার করলে আশপাশের লোকজন এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিথীর নিথর দেহ উদ্ধার করে।

পরে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেওয়া হলে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠান।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্র: আরটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০