Odekha News
২২ জুন ২০২৫, ৯:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহবান জানালেন পাকিস্তানের সেনাপ্রধান

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহবান জানালেন পাকিস্তানের সেনাপ্রধান

ট্রাম্পকে শান্তিতে নোবেল দেওয়ার আহবান জানালেন পাকিস্তানের সেনাপ্রধান

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আহবান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি এই কথা জানিয়েছেন।

আনা কেলি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য পারমাণবিক যুদ্ধ প্রতিহত করার ক্ষেত্রে ট্রাম্পের কূটনৈতিক ভূমিকার প্রশংসা করেছেন মুনির। ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার আহবান জানান পাকিস্তানের সেনাপ্রধান।

এরপর ট্রাম্প হোয়াইট হাউসে মুনিরকে স্বাগত জানান।
গত বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের ক্যাবিনেট কক্ষে ট্রাম্পের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠক করেন মুনির। বৈঠকে সন্ত্রাসবাদ দমন প্রচেষ্টা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছেন তাঁরা। গত বৃহস্পতিবার পাকিস্তানের সেনাবাহিনীর মিডিয়া উইং এই কথা জানিয়েছে।

বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, মুনিরের সঙ্গে সাক্ষাৎ করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তাঁরা ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেছেন। ভারতের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য মুনিরকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকারও প্রশংসা করেছেন।

ট্রাম্প বলেন, ‘দুজন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তি সেই যুদ্ধ চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেন। এটি একটি পারমাণবিক যুদ্ধ হতে পারত।’

পাকিস্তান আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের চলমান প্রচেষ্টার প্রশংসা করেছেন। দুই দেশের মধ্যে সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার প্রশংসা করেছেন তিনি। উভয় দেশই সন্ত্রাসবাদবিরোধী ক্ষেত্রে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সূত্র : রয়টার্স, ডন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০