

অনলাইন ডেস্ক: অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেবা আগামীকাল শনিবার (২১ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। তবে কেন সেবাটি বন্ধ রাখা হবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ব্যাংক কর্তৃপক্ষ।
শুক্রবার (২০ জুন) গণমাধ্যমে দেয়া এক জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিষয়টি জানিয়েছে অগ্রণী ব্যাংক।
এতে বলা হয়, অগ্রণী ব্যাংক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুন থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত অনিবার্য কারণে ব্যাংকের এজেন্ট পয়েন্ট থেকে সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে।
তবে এজেন্ট ব্যাংকিংয়ের গ্রাহকেরা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে ব্যাংকিং সেবা নিতে পারবেন। এজেন্ট ব্যাংকিং গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশও করেছে ব্যাংকটি।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন জেলায় অগ্রণী ব্যাংকের ৫৬৭টি এজেন্ট পয়েন্ট রয়েছে। এসব পয়েন্ট থেকে গ্রাহকেরা বিভিন্ন ধরনের ব্যাংকিং সুবিধা নিতে পারেন।
সম্পাদক: মোঃ হাসান, ব্যবস্থাপনা সম্পাদক: ফারহান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129, 01902279843
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত