Odekha News
২০ জুন ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ বললেন রবি চৌধুরী

নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ বললেন রবি চৌধুরী

নোবেলকে ‘জাতীয় বেয়াদব’ বললেন রবি চৌধুরী

বিনোদন ডেস্ক: মাইনুল আহসান ভারতের রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মাধ্যমে তারকা গায়ক খ্যাতি লাভ করলেও নামের সঙ্গে বিতর্ক ও সমালোচনা জড়িয়েছে সমানভাবে। সুরেলা কণ্ঠে স্টেজ কাঁপানো গায়ক এখন কারাগারে। সংগীতশিল্পীর পাশাপাশি নামের সঙ্গে জুড়েছে ধর্ষণ মামলার আসামি, আদালতের বিয়ের বর, আর সবশেষ যুক্ত হয়েছে ‘জাতীয় বেয়াদব’।

নোবেলকে সবশেষ এই উপাধি অবশ্য দিয়েছেন সংগীত ইন্ডাস্ট্রিরই আরেক সিনিয়র গায়ক রবি চৌধুরী।

গত ১৮ জুন সোশ্যাল মিডিয়া ফেসবুকে রীতিমত তির্যক ভাষায় রবি চৌধুরী লিখেছেন, ‘এই গানটি নোবেল গ্রেপ্তার হয়ে আবার প্রমাণিত হলো, সত্যি সে “জাতীয় বেয়াদব”।’
তিনি আরও লিখেছেন, ‘নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না। তাদের গায়ে লাগবে এই গান। কিচ্ছু করার নেই।

সময় থাকলে শুনে দেখুন। গায়ক-গায়িকা না হয়ে সবাই শিল্পী হও।’
২০২০ সালে ‘জাতীয় বেয়াদব’ নামে একটি ব্যঙ্গাত্মক গান প্রকাশ করেন গায়ক রবি চৌধুরী। গানের মূল বার্তা ছিল―যারা গুরুজনদের সম্মান করেন না, অহংকার করে বেড়ায়, তারা কেউই শিল্পী নয়; মূলত বেয়াদব।

রবি চৌধুরী তার পুরোনো এ গানের লিংকটিই নিজের ফেসবুকে পোস্ট করে তার ক্যাপশনে নোবেলকে নিয়ে মন্তব্য করেছেন। যা রীতিমত ছড়িয়ে পড়েছে। মন্তব্যের ঘরে সংগীতশিল্পী শুভ্র দেব লিখেছেন, ‘ভালো বলেছো।’

প্রসঙ্গত, নোবেলকে নিয়ে চারদিকে যখন কিনা নানা সমালোচনা ও নিন্দার ঝড়, ঠিক তখনই ‘জাতীয় বেয়াদব’ উপাধি ছুড়ে দিলেন রবি চৌধুরী।

গত ১৯ মে দিবাগত রাতে রাজধানীর ডেমরা থানা পুলিশ সমালোচিত ও বিতর্কিত সংগীতশিল্পী নোবেলকে গ্রেপ্তার করে।

এক নারীকে বাসায় সাত মাস ধরে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয় গায়কের বিরুদ্ধে। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। তারপর কারাগারেই বিয়ে। সূত্র: কালের কন্ঠ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০