Odekha News
১৯ জুন ২০২৫, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইরানের দিকে যাচ্ছে পারমাণবিক বৃহত্তর রণতরী

অনলাইন ডেস্ক: মার্কিন নৌবাহিনীর নতুন ও বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ভূমধ্যসাগরে মোতায়েনের জন্য প্রস্তুত করা হয়েছে। শিগগির তা ইরানের দিকে যাত্রা করবে। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও সিএনএনের।

ইরান-ইসরায়েল সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের ঘাঁটিগুলো সক্রিয় করেছে। এ ছাড়া বাইরে থেকে যুদ্ধাস্ত্র এনে এই অঞ্চলে সামরিক সরঞ্জাম পুনর্বিন্যাস করা হচ্ছে। এরই সর্বশেষ আপডেট হলো, ইউএসএস জেরাল্ড আর. ফোর্ডও মোতায়েন হতে চলেছে।

সিএনএনের সিনিয়র প্রতিবেদক জ্যাকারি কোহেন বুধবার (১৮ ‍জুন) মার্কিন সূত্রের বরাতে জানান, আমেরিকার ফ্ল্যাগশিপ ১,১০০ ফুট পারমাণবিক শক্তিচালিত রণতরী ইউএসএস ফোর্ড আগামী সপ্তাহের মধ্যেই ইউরোপে পাঠানো হবে বলে আশা করা হচ্ছে। এটি এই অঞ্চলে মোতায়েন তৃতীয় মার্কিন বিমানবাহী রণতরী হতে চলেছে।

সূত্র অনুসারে, ১৩ বিলিয়ন ডলারের এই রণতরী সম্ভবত ভূমধ্যসাগরে গত বছরই মোতায়েনের পরিকল্পনা করা হয়েছিল; কিন্তু বর্তমান সময়ে এর স্থানান্তর বিশেষ নজর কাড়ছে। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এ সময় জেরাল্ড আর. ফোর্ড মোতায়েন মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তি প্রদর্শন হিসেবেই বিবেচিত হচ্ছে।

এরই মধ্যে পারস্য উপসাগরে থাকা ইউএসএস কার্ল ভিনসন এবং এই সপ্তাহের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পাঠানোর ঘোষণা করা ইউএসএস নিমিৎজের সঙ্গে যোগ দেবে ফোর্ড।

এর আগে ওয়াশিংটন পোস্ট মার্কিন নৌবাহিনীর বরাত দিয়ে জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম ধ্বংসকারী যুদ্ধজাহাজ USS Thomas Hudner (ইউএসএস টমাস হাডনার)-কে পশ্চিম ভূমধ্যসাগর থেকে পূর্ব ভূমধ্যসাগরের দিকে যাত্রা শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া আরেকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হোয়াইট হাউসের অনুরোধে তা প্রস্তুত থাকতে পারে। সূত্র: কালবেলা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে স্পার আড়ালে কথিত অপরাধচক্র: গোপন ভিডিও ধারণ ও অর্থ আদায়ের অভিযোগ

১

আইএমএফের শর্ত থেকে দূরে সরছে সরকার

২

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি: বিশ্বব্যাংক

৩

অশ্রুসিক্ত নয়নে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি

৪

আনোয়ারা উপজেলায় ৩ বছরের বেশি মৎস্য কর্মকর্তা

৫

গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আলমগীর খানের শতকোটি টাকার সম্পদ নিয়ে উঠছে নানা প্রশ্ন

৬

দূনীতি অভিযোগ মাথায় নিয়ে পদোন্নতির অপেক্ষায় এলজিইডির সাবেক মহাপরিচালক ওমর ফারুক

৭

ঢাকা ওয়াসার ‘ওয়াটার এটিএম’ প্রকল্পে দুর্নীতি : দুদকে অভিযোগ

৮

ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে চিকিৎসক সরওয়ারকে শোকজ

৯

জিয়াউর রহমানের বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে এখন এনসিপিতে যোগদানের অভিযোগ

১০

ধানমন্ডি ৩২ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্দেহে আটক ১

১১

১ কোটি ৮৮ লাখ টাকা আত্মসাতের মামলায় ডেল্টা লাইফের সাবেক সিএফও কারাগারে

১২

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ধরা পড়তেই ৬৮ হাজার টাকা ফেরত

১৩

ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগে ইউএনও কার্যালয় ভাঙচুর

১৪

এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী জাবেদ করিমের বিরুদ্ধে শতকোটি টাকার সম্পদের অভিযোগ

১৫

২২০ কোটি খরচে মানুষ থেকে কুকুর, সামনে এল আসল ঘটনা!

১৬

গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী

১৭

আত্রাইয়ে মাদক সেবনের ছবি ফেসবুকে পোস্ট, মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

১৮

গ্যাস সংকটে ব্রাহ্মণবাড়িয়ার সব ফিলিং স্টেশন বন্ধ

১৯

মিরপুরে পুলিশি অভিযানে গ্রেপ্তার ২৫

২০